বাংলাদেশ সকাল
শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালকিনিতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাইয়; ২৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১১, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ দুইজন মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে। এসময় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এদিকে পুলিশের হাত থেকে আসামী ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৯জনকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানা পুলিশ।

কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে থানর এস.আই মো. আবুল বাশারের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে থানা ভবন সংলগ্ন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের মোঃ সিরাজ খানের ছেলে মো. রাসেদুল ইসলাম খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদারকে আটক করেন। পরে আটককৃতদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের দুইজনকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাদের হামলায় এসআই মো. আবুল বাশার, এএসআই সোহেল রানা, পুলিশ সদস্য কাজী স্বপন ও আতিকুল ইসলাম আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে পুলিশের হাত থেকে আসামী ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৯ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় মামলা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুর-৩ আসন আ.লীগের দূর্গ, নেপথ্যে সৈয়দ আবুল হোসেনের দূরদর্শীতা

আদিবাসী স্বীকৃতি দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্র, খাগড়াছড়িতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

গাজীপুরে ট্রাফিক নিয়ন্ত্রণসহ সড়ক পরিষ্কারের কাজ করছেন শিক্ষার্থীরা

প্রতিষ্ঠা বার্ষিকী স্থগিত করে ক্যালিফোর্নিয়া বিএনপি’র বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ ও দোয়া মাহফিল 

ট্রাম্পকে ‘বুড়ো ও অনুপযুক্ত’ বললেন নিকি হ্যালি, নিকির বংশ পরিচয় নিয়ে ব্যঙ্গ ট্রাম্পের

বরগুনার বেতাগীতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাণীনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ঈদগাঁও প্রেস ক্লাবের মতবিনিময়

এইচএসসি পরীক্ষায় মা পাস করলেও ফেল করেছে মেয়ে

রাণীনগরে ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত