বাংলাদেশ সকাল
শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১২, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা :

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীতে খরচ বাবদ ৩০ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় কাটা ধান ভ্যান থেকে নামিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার হরিঢালী ইউপির হরিদাসকাটিতে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হরিঢালী ইউপির হরিদাস কাটি গ্ৰামের শেখ মুনছুর আলীর পুত্র শেখ মতিউর রহমানের কাছে গত ২৫ মার্চ একই গ্ৰামের বিএনপির ৪ নং ওয়ার্ড খায়রুল সরদারের নেতৃত্বে পরেশ দত্ত ও আলামীন গাজী খরচ বাবদ ৩০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার সময় মতিউর ও তার স্ত্রীকে মারধর করে ভ্যান থেকে ২৫ মন ধান নামিয়ে নিয়ে যায় খায়রুল গং। ওই ঘটনায় শেখ মতিউর রহমান জানমালের নিরাপত্তা চেয়ে থানা অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন।

এই বিষয়ে জানতে চাইলে শেখ মতিউর রহমান বলেন, বিএনপির রাজনীতি করার কারণে তিনটি নাশকতা মামলার আসামি হয়েছি। এখন আমার ধান বিএনপির নেতাকর্মীরা কেড়ে নিলো।

এবিষয়ে জানতে চাইলে ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল সরদার জানান, আমি কোন টাকা চাইনি। ধান আপনার বাড়িতে আছে কিনা জানতে চাইলে বলেন, আমার বাড়িতে নেই, পাশে কামরুল গাজীর বাড়ির সামনে রাস্তায় রাখা আছে। কামরুল গাজীর কাছে জানতে ফোন দিলে তার ব্যবহৃত ০১৯১৪ ০৪৮৩১২ ফোনটি বন্ধ পাওয়া যায়।

থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন,  তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের হরতাল বিরোধী মিছিল 

বোদা উপজেলায় আওয়ামী সেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন

পাইকগাছায় ঘের দখলকালে বাসাবাড়ি ভাংচুর ও আড়াই কোটি টাকা ক্ষতির অভিযোগে সংবাদ সম্মেলন

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে প্রজ্ঞাপন জারি

গোমাতলীতে আশ্রয় কেন্দ্র অবস্থিত লোক জনের মাঝে শুকনা খাবার বিতরন 

বিজয় দিবস উপলক্ষ্যে সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ।

ঈদগাঁওর সুপারি গলির আশপাশ ময়লা আবর্জনায় ভরপুর : দেখার কেউ নেই 

কাল বৈশাখীর তান্ডবে তছনছ দক্ষিণ চব্বিশ পরগনার বহু এলাকা

কোটচাঁদপুর রাতের আঁধারে এতিম খানায় কম্বল হাতে ইউএনও খান মাসুম বিল্লাহ

বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর মৃত্যুতে গার্ড অব অনার : সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনের শোক