বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অস্ত্র মহড়া দেওয়ার সময় শংকরপুরের মানিক গ্রেপ্তার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ

 

তানজিজুল হাকিম তানিন :

নিজস্ব বাহিনী তৈরি করে এলাকায় ভয়-ভীতি প্রদর্শন সহ সন্ত্রাসী মূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগের ভিত্তিতে অস্ত্র মহড়া দেওয়ার সময় বিদেশী পিস্তলসহ যশোর সদর থানাধীন চাঁচড়া রায়পাড়া এলাকা হতে একটি বিদেশী পিস্তল সহ রাব্বিল হোসেন মানিককে (২৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ১৫ এপ্রিল  রাত ০০.৫০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব, এসআই(নিঃ)/ বিপ্লব কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে অত্র ধানাধীন চাঁচড়া রায়পাড়া এলাকা হতে একটি ৭.৬৫ বিদেশী পিস্তল সহ রাব্বিল হোসেন মানিককে (২৪) গ্রেফতার করে। সে কোতয়ালী থানাধীন শংকরপুর ইছাহাক সড়কের হিরুজুল হকের ছেলে।

তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী তৈরি করে এলাকায় ভয়-ভীতি প্রদর্শন সহ সন্ত্রাসী মূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে। সে মূলত উক্ত স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছিল।

এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ