বাংলাদেশ সকাল
রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে পৃথক অভিযানে ৪জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুইজন এবং মারপিট মামলায় আরো দুইজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে ও রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার আবাদপুকুর বাজার এলাকা থেকে সুমন মোল্লা (৩১) কে ৫০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন উপজেলার বিষ্ণপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

একই রাতে উপজেলার মিরাট ধনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের একটি মারপিট মামলার আসামী তাছের সরদার (৪০) ও তার ছেলে নয়ন সরদার (১৮) গ্রেপ্তার করা হয়।

এছাড়া রোববার সকালে উপজেলার চকাদিন এলাকা থেকে হেরোইনসহ আব্দুল করিম (৩৮) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করিম উপজেলার খট্রেশ্বর পশ্চিম পাড়া গ্রামের মৃত ছামছুর প্রামানিকের ছেলে।

এ ঘটনায় মাদক সহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরের বাসে হামলা

গুরুদাসপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

২০ বছর পালিয়ে থাকা আশাশুনির মুকুলকে ধরলো র‌্যাব

সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে‌

শেরপুরে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার কারবারী

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার মোশাররফ গ্রেফতার

রাণীনগরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

জলঢাকায় ব্যারিষ্টার সুমন একাডেমি ও ড.জোবায়ের আলম একাডেমির মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আমতলীর প্রভাবশালী ভুমিহীনদের দখল থেকে রেহাই পায়নি বাসুগী খালও