বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আলোচিত পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর ৭ দিনের 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ

 

বনানী (ঢাকা) সংবাদদাতা :

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামিরা হলেন- আলভী হোসেন জুনায়েদ (১৯), আল কামাল শেখ ওরফে কামাল (১৯) ও আল আমিন সানি (১৯)। তারা সবাই বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী।

তিন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ। তাদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন।

এর আগে ছুরিকাঘাতে পারভেজ নিহতের ঘটনায় নিহতের মামাত ভাই হুমায়ুন কবীরের করা মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া নাম না দিয়ে আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।

মামলার আসামিরা হলেন- মেহেরাজ ইসলাম (২০), আবু জর গিফারী পিয়াস (২০), মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজী (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ