বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রুট পারমিট ও ফিটনেসবিহীন বাস সহ অটোরিকশাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে -ডিসি না’গঞ্জ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৮, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

 

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ : আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১ টায় যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, “আমাদের প্রতিনিয়ত সমস্যা আসবে এবং তা সমাধান করতে হবে। তবে আইনের আওতায় থেকেই তা করতে হবে। আবেগ দিয়ে আইনকে প্রভাবিত করার সুযোগ নেই। যৌক্তিক দাবির ক্ষেত্রে আমরা ব্যবস্থা নেবো, কিন্তু রাস্তা বন্ধ বা অফিস ঘেরাও করা চলবে না।”

তিনি আরও বলেন, “রুট পারমিট ও ফিটনেসবিহীন বাসগুলো দ্রুত সরিয়ে নিতে হবে। এগুলো ডাম্পিংয়ে দেওয়া হবে। আমরা কোনোভাবেই ছাড় দেব না। বাস মালিকদের বারবার বলতে হচ্ছে, রাস্তায় বাস রাখা যাবে না। অবৈধ অটোরিকশাগুলো চাষাঢ়া ও দুই নম্বর রেলগেট এলাকায় চলতে পারবে না। সেখানে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।”

চেম্বার অব কমার্সের দেওয়া প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, “চেম্বার অনেকগুলো ভালো প্রস্তাব দিয়েছে। সেগুলো আমরা দেখেছি এবং বাস্তবায়নের জন্য কাজ করবো।”

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, গণসংহতির আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণ অধিকার পরিষদের জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্টরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে গোনা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মাঠ বয়কট করলেন জাতীয় পার্টির প্রার্থী আলাউদ্দিন

বদলগাছীতে আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়ন পত্র জমা, সহকারী রিটানিং অফিসে ছবি তুলতে সাংবাদিকদের বাঁধা

কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-১৫

নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আজিজের মরদেহ উত্তোলন 

ডিবি পুলিশের অভিযানে ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর সোহেল হত্যার ‍রহস্য উদঘাটন ও হত্যাকারী গ্রেফতার

ডাসারে দুই কলেজে দুদকের অভিযান

যশোর শহরে প্রকাশ্যে ছিনতাই ঠেকাতে গিয়ে জীবন হারলো এক যুবক

ভিতরগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত