বাংলাদেশ সকাল
সোমবার , ২৬ মে ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর সীমান্তে হাতির আবাসস্থলের উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৬, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ

 

কাঁকন সরকার, শেরপুর : হাতির উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন ও হাতির আবাসস্থল চিহ্নিত করে বৃক্ষ রোপণের মাধ্যমে হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি ২৬ মে সোমবার সকালে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের প্রস্তাবিত দাওধারা পর্যটন কেন্দ্র পরিদর্শন কালে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশেই হাতি এবং মানুষের সহ অবস্থান রয়েছে। পরে তিনি প্রস্তাবিত দাওধারা পর্যটন এলাকা ঘুরে বন্য হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী আবাসস্থল নিশ্চিত করার জন্য পাহাড়ে রোপিত ক্ষতিকর এবং আকাশমনি ও ইউক্লিপটাস গাছ অতি দ্রুত কেটে অপসারণ করা নির্দেশ দেন। এসময় বন বিভাগকে উপদেষ্টা ক্ষতিকর বৃক্ষ অপসারণ করে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর খাবার উপযোগী ফলদ বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করেন।

এসময় উপদেষ্টার সাথে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা সিসিএফ মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক কর্মকর্তা সানাউল্লাহ পাটোয়ারী, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিমসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে মধুটিলা ইকো পার্কে বন বিভাগের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে হাতির হামলায় আহত ও নিহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত 

রাণীনগরে গোনা ইউনিয়নে উপকারভোগীদের সাথে এমপির মতবিনিময় 

ডুমুরিয়ায় লক্ষ্যমাত্রার অধিক বোরো ধান উৎপাদন, কৃষকের মুখে স্বপ্নের হাসি

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মেরে হাসপাতালে পাঠালেন শিক্ষক; অভিভাবক মহলের ক্ষোভ

শ্যামনগরে সুশীলনের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রাসিক মেয়রের সাথে ডিজি ইকো, জার্মান ও ড্যানিশ রেড ক্রস প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

আমতলীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৪০’তম মৃত্যু বার্ষিকীতে জেএসএফ এর বিবৃতি

বাগমারায় কিশোর গ্যাংয়ের দু-গ্রুপের সংঘর্ঘ

শার্শা থানা পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৩৮কেজি গাঁজা সহ গ্রেফতার-১