বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনার আমতলীতে অসদুপায় অবলম্বনের দায়ে নয় পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনার আমতলীতে এইচএসসি (কারিগরি) ও আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে নয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সকালে ও বিকেলে পৃথক দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন কেন্দ্র পরিদর্শনকালে এসব শিক্ষার্থীদের বহিষ্কার করেন।

জানা গেছে, (২৯ জুন) বিকেলে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কারিগরি শাখার একাদশ শ্রেণির পরীক্ষা চলছিল। এ সময় ইউএনও মোঃ রোকনুজ্জামান খাঁন কেন্দ্র পরিদর্শনকালে আমতলী সরকারি কলেজের চারজন এবং চাওড়া টেকনিক্যাল কলেজের একজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করেন।

অপরদিকে, ওইদিন সকালে আমতলী সরকারি কলেজ কেন্দ্রের আলিম পরীক্ষায় অংশ নেওয়া আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার একজন, ন.ম আমজাদিয়া সিনিয়র মাদ্রাসার একজন, তালতলী ছোটভাইজোড়া সিনিয়র মাদ্রাসার একজন এবং পশ্চিম চিলা ফাজিল মাদ্রাসার একজন শিক্ষার্থী বহিষ্কৃত হন।

একদিনে মোট নয়জন পরীক্ষার্থী বহিষ্কৃত হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, ‘অসদুপায়ের বিষয়ে কোনো ধরনের ছাড় নেই। কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় নয়জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মুজিবনগরে দুই বিঘা কলা গাছ কেটে ধংস, কৃষকের মাথায় হাত

প্রধানমন্ত্রীর নামে কলেজ নিউজটি বেশী হাইলাইট  হওয়ায় ইউএনওর ক্ষোভ

পাওনা টাকা আদায় করতে খুনের শিকার বিক্রেতা; আটক ১

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

শেরপুরে অটো চালককে খুন করে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২ কিশোর 

সাধারণ জনগণের খোঁজ খবর নিতে নন্দীগ্রামের পাড়া মহল্লায় : শুভ আহম্মেদ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

রাণীশংকৈলে স্থানীয় সরকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কুড়িগ্রামে দৈনিক প্রতিদিনের কাগজ এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহী সিটি কো-অপারেটিভ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে আঁম র্মাকা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে টিটু