বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে সড়ক থেকে বটগাছ অপসারণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

 

‎আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে উপড়ে থাকা শতবর্ষী বটগাছ অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

‎বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয়রা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীরা।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আবু সুফিয়ান পারভেজ, আজিজুল হক, সোবহান আলী, কামরুল ইসলাম, শামিম হোসেন, মাহবুব, নাইম এবং মইদাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক।

‎বক্তারা বলেন, গত ৫ জুলাই শতবর্ষী একটি বটগাছ সড়কের উপর উপড়ে পড়ে। এক মাস পেরিয়ে গেলেও গাছটি অপসারণে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা। বিষয়টি একাধিকবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের জানানো হলেও তারা উদাসীন থেকেছেন।

‎তারা বলেন, চেয়ারম্যানের গড়িমসি ও অদক্ষতার কারণে প্রায় ১০ হাজার মানুষ—বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষকেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, ব্যাহত হচ্ছে জরুরি সেবা।

‎উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন বলেন, “জনসাধারণের ভোগান্তি নিরসনে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি গাছটি অপসারণ না করা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবো।

‎এ সময় পাথরডুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু মানববন্ধনে উপস্থিত হয়ে গাছ অপসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

‎এ বিষয়ে জানতে চাইলে পাথরডুবী ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, “আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি। তিনি তহসিলদারকে দায়িত্ব দিয়েছেন। আশা করি দুই-তিন দিনের মধ্যে গাছটি সরিয়ে ফেলা হবে।

‎ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, “গাছটি অপসারণের কাজ শুরু হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে সড়ক থেকে গাছটি সরিয়ে নেয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সার্বক্ষণিক মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্সড ডিসপিয়ারেন্সে যোগদান

রাজশাহীতে রাতের আঁধারে প্রধানমন্ত্রীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা 

পাইকগাছায় তৃষ্ণার্থদের মাঝে পানি ও শরবত বিতরণ

নরসিংদীতে পৃথক ৩টি অভিযানে অস্ত্র, গাঁজা উদ্ধারসহ ডাকাত গ্রেপ্তার 

যশোরে বিএমএসএস’র অভয়নগর উপজেলা কমিটি গঠন 

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর কলেজের ৫৩ শিক্ষার্থী

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

নাটোরে রাসেলের বাড়িতে মিষ্টি হাতে ডিসি

বগুড়া দুপচাঁচিয়ায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশের সমাপনী মহাতাবু জলসা