বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নিহত ২ শিশু সহ আহত ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী সহ ২ জন নিহত ও শিশু সহ ৩ জন আহত হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে দূর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী খৈয়ম বেগম (৩৫) এবং একই গ্রামের মৃত সোবহানের ছেলের শহিদুল ইসলাম (৫০)। এছাড়াও আহতরা হলেন চেঁউখালী গ্রামের ভ্যান চালক আক্কাস আলী (৫০),নিহত খৈয়ম বেগমের ছোট ছেলে ফখরুল ইসলাম (৫) এবং একই ইউনিয়নের সমষপাড়া গ্রামের মৃত করিম এর স্ত্রী পিয়ারি বেগম (৬০)।

নিহতদের পরিবার সুত্রে জানা গেছে,নিহত খৈয়ম বেগম তাঁর পিতার বাড়ি পুঠিয়া উপজেলার পঁচামাড়িয়া থেকে দুই ছেলে কে নিয়ে ভ্যান যোগে স্বামীর বাড়ি চেঁউখালীতে ফিরছিলেন। আরেক নিহত শহিদুল ইসলাম তাহেরপুর ব্রীজ থেকে একই ভ্যান যোগে নিজ গ্রামে ফিরছিলেন।

দূর্ঘটনায় আহত পিয়ারি বেগম জানান, তাহেরপুর থেকে রামরামা আসার সময় তিব্র বৃষ্টি হচ্ছিলো।রামরামা সাবেক চেয়ারম্যান জব্বার সরকারের বাড়ির নিকটে আসার পর সামনে থেকে আসা একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই খৈয়ম বেগম ও হাসপাতালে নেওয়ার পথে শহিদুল ইসলাম মৃত্যু বরণ করেন।ভ্যান চালক সহ মোট ৬ জন যাত্রী ছিলেন।

গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার বলেন,ঘটনা জানার পর আমি নিহতদের বাড়িতে যাই এবং শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করি।

তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাইল রানা ২ জন নিহতের খবর নিশ্চিত করে বলেন আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সেই সাথে ঘাতক ট্রাকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক শীতবস্ত্র বিতরণ 

পুকুর ইজারা না দিয়ে স্কুল  কমিটির কয়েক জনের বিরুদ্ধে মাছ চাষ করার অভিযোগ 

পার্বতীপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর সন্ত্রাসী হামলা, একই পরিবারের ৪ সদস্য আহত 

পাইকগাছার ভাঙ্গন কবলিত দেলুটির কালীনগর এলাকায় খাদ্য সামগ্রী প্রদান

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ড মহিলা কলেজে বিশুদ্ধ পানির প্ল্যান্ট উদ্বোধন

ঝিনাইদহে আলোচিত শিশু মনিরা হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

নবসৃষ্ট ঈদগাঁও উপজেলায় প্রথম বরাদ্দ ১৬ কোটি

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নগদ অর্থ সহায়তা প্রদান

শেরপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন 

প্রবাসী নাগরিকদের উদ্যোগে সিরাজুল আলম খান এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত