বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জে ডেঙ্গু কিট ও আয়রন ট্যাবলেট বিতরণ এবং হসপিটাল পরিদর্শন করেন ডিসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও রোগ নির্ণয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে দুই হাজার ডেঙ্গু কিট ও নিবন্ধিত গর্ভবতী মহিলাদের জন্য আয়রন ট্যাবলেট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এসব কিট ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়রন ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কিট ও ট্যাবলেট তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ডিসি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গর্ভকালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের জন্য আয়রন ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া (রক্তস্বল্পতা) রোধ করে, যা অকাল প্রসব, কম ওজনের জন্ম এবং অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি কমায়, অর্থাৎ গর্ভবতী মায়ের মৃত্যু ঝুঁকি হ্রাস করে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে যারা স্বাস্থ্যসেবা নিতে আসে, তারা সাধারণত অসহায় অবস্থায় আসে। এ সময় তাদের পাশে থাকা অত্যন্ত জরুরি। ডেঙ্গু একটি ভয়াবহ রোগ, যা রক্তের প্লাটিলেট কমিয়ে দিতে পারে। তাই শুরুতেই রোগটি শনাক্ত করা গুরুত্বপূর্ণ, নইলে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব নয়। আমাদের স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে আশার কথা, এ বছর অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম।

পরে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ঘুরে ঘুরে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপি অবরুদ্ধ আ.লীগ নেতাকে পুলিশের গ্রেফতার

গাংনীর কল্যাণপুর গ্রাম থেকে ২টি বােমা সাদৃশ্য বস্তু উদ্ধার

যশোরে আ.লীগ নেতা আব্দুল খালেককে জেল হাজতে প্রেরণ; অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২০, ভুক্তভোগীদের ভিন্ন দাবি

আগামীকাল ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন এর ৩য় মৃত্যু বার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিল

সিইজি ব্লাড ব্যাংকের এর আয়োজনে সেচ্ছাসেবীদের মাঝে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু !

রাণীশংকৈলে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন বাবর আলী 

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে পাবনায় বিএমএসএস’র মানববন্ধন