বাংলাদেশ সকাল
বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নেত্রকোনায় কৃষি সম্প্রসারণের চাষের মেশিন গোপনে বিক্রির চেষ্টা: ওয়ার্ড মেম্বার হাতেনাতে ধরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

 

বুলবুল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রদানকৃত দুটি চাষের মেশিন গোপনে বিক্রির চেষ্টা করার সময় ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ও দাপুনিয়া কৃষক পুষ্টি সংগঠনের সভাপতি আজিজুল হক আনিস মেম্বার হাতেনাতে ধরা পড়েছেন সংগঠনের সদস্য ও এলাকাবাসীর কাছে। এ ঘটনায় স্থানীয় কৃষি কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে মেশিন দুটি জব্দ করে সংগঠনের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসী এবং সংগঠনের সদস্যরা এই ঘটনাকে দুর্নীতি হিসেবে অভিহিত করে আনিস মেম্বারের বিরুদ্ধে বিচার দাবি করেছেন।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যার পর। স্থানীয় সূত্র জানায়, আনিস মেম্বার সরকারি সহায়তায় প্রাপ্ত এই চাষের মেশিন দুটি গোপনে বিক্রির উদ্যোগ নেন। তবে সংগঠনের সদস্যরা ও এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তারা কৃষি অফিস ও বিট পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেন এবং বিট পুলিশ অফিসার আব্দুল মুনসুর মির্জা উপস্থিত হয়ে মেশিন দুটি জব্দ করেন। লিখিত আকারে নিয়ে তারা এগুলো সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ অন্যান্য সদস্য ও এলাকাবাসীর সামনে হস্তান্তর করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন মেম্বার, পুষ্টি সংগঠনের সদস্য রইস উদ্দিন, বুলবুল আহমেদ, তারা মিয়া, খায়রুল ইসলামসহ অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা। সাধারণ সদস্যরা অভিযোগ করে বলেন, “আনিস মেম্বার ৩০ জন সদস্যের কাছ থেকে ১২০০ টাকা করে নিয়েছেন, কিন্তু গত ৬ বছরে এই মেশিন দিয়ে কোনো সদস্যের জমিতে হালচাষ করেননি। এছাড়া মসজিদের টাকাও আত্মসাৎ করেছেন তিনি।” তারা এই দুর্নীতির তীব্র নিন্দা জানিয়ে আনিস মেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তার বিচার কামনা করেন।

চোরাই মেশিন ক্রয়কারী অনুকূল এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, “আমি আনিস মেম্বারের কাছ থেকে নগদ ৩৩ হাজার টাকায় মেশিন দুটি কিনেছি। আমি জানতাম না যে এগুলো সরকারি এবং দাপুনিয়া কৃষক পুষ্টি সংগঠনের সম্পত্তি।”

এ বিষয়ে আজিজুল হক আনিস মেম্বারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি অন্য জায়গায় আছি। পরে এসে কথা বলব।” এলাকাবাসীর অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের পলায়নের পর আনিস মেম্বারও পালিয়ে লুকিয়ে আছেন। সংগঠন থেকে এই ঘটনায় প্রশাসন ও সাংগঠনিক পর্যায়ে লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

এই ঘটনা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা প্রাপ্ত যন্ত্রপাতির অপব্যবহারের এই ঘটনা দুর্নীতি নিরসনে কঠোর পদক্ষেপের দাবি তুলেছে এলাকাবাসী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

র‌্যাব-৭ এর ৭২ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানে ৮ ডাকাত গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার 

খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মী ও বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এবার রুপপুর বিদ্যুৎ প্রকল্পের ওয়াশরুম থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

শেষ মুহুর্তে জমে উঠেছে চট্টগ্রাম বইমেলা

ভুরুঙ্গামারীতে আ.লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

রাণীনগরে বিএনপির লিফলেট বিতরণ

বিজেপি’র ডাকে বাংলা বন্ধে অচলাবস্থা পশ্চিমবঙ্গে

নিউইয়র্ক সিটি মেয়রের ডোমিনিকান কমিউনিটির প্রতি সংহতি প্রকাশ

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন