বাংলাদেশ সকাল
রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হচ্ছে ‘বাঁশের চোঙ্গার ফাঁদ’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

 

মোঃ বেলাল হোসেন, জেলা প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকেরা নানা কৌশল ব্যবহার করেও সুফল পাচ্ছিলেন না। বিষটোপ, পলিথিনের নিশানা আর কলাগাছ পুঁতেও সমাধান না মেলায় এবার কৃষকেরা আশ্রয় নিয়েছেন স্থানীয় প্রযুক্তি—‘বাঁশের চোঙ্গা ফাঁদে’।

উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি কর্মকর্তাদের পরামর্শে এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাব কৃষকদের সঙ্গে আলোচনা করে এই ফাঁদ তৈরির উপায় জানিয়ে দেন।

সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামের কৃষক আসাদুজ্জামান জানান, “ইঁদুর মারা আমার নেশা হয়ে গেছে। গত ৬ মাসে প্রায় ৩ হাজার ইঁদুর মেরেছি। গতকাল রাতে ৪৪টি ফাঁদ বসিয়েছিলাম। সকালে গিয়ে দেখি, ৩৫টি ইঁদুর ধরা পড়েছে।” ইঁদুর নিধনে সফল হওয়ায় গত বছর উপজেলা কৃষি অফিস থেকে তিনি পুরস্কারও পান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, “স্থানীয়ভাবে উদ্ভাবিত এ বাঁশের ফাঁদ পরিবেশবান্ধব ও কার্যকর। এক রাতে বহু ইঁদুর ধরা সম্ভব হওয়ায় কৃষকেরা আগ্রহী হচ্ছেন। প্রতিবছর ইঁদুর ফসলের ব্যাপক ক্ষতি করে। এ পদ্ধতি ব্যবহার করলে ধানসহ অন্যান্য ফসলও সুরক্ষিত থাকবে। বেশি ইঁদুর মারতে পারলে কৃষকদের পুরস্কৃতও করা হবে।”

উল্লেখ্য, দেশে ১৯৮৩ সাল থেকে সরকারি উদ্যোগে ইঁদুর নিধন অভিযান শুরু হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুর রাতের আঁধারে এতিম খানায় কম্বল হাতে ইউএনও খান মাসুম বিল্লাহ

রাউজানে একযোগে এক লাখ ৮০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপন

মুক্তিপণের জন্য অপহরণ এবং নির্যাতন; নিউইয়র্কে বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার

নওয়াপাড়ায় সারবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ

১৯ দিন নিখোঁজ থাকার পর নাফ নদীতে মিলল জেলে মোস্তাফিজের লাশ; দাবী আটক করে অনাহারে রাখার

রাতে পাওনা টাকা দিতে গিয়ে খেলেন গণধোলাই, অত:পর শ্রীঘরে

যশোর আদালতের নতুন জিপি মোহাইমেন ও পিপি সাবু

যশোরে মারপিটের ঘটনায় চারজনকে অভিযুক্ত করে মামলা

মৌলভীবাজার সিপিএ ইউসিক্স ক্রিকেট এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ সম্পন্ন

বড়াইগ্রামে দৈনিক আজকের বসুন্ধরা’র বর্ষপূর্তি উদযাপন