বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বোবাদের নিরব কান্না কেউ শোনেনা: এ্যাড. শাহানাজ জামান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জের বন্দরে বধির কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। ১৪ মার্চ শনিবার বিকেল ৩টায় ২০নং ওয়ার্ডের সোনাকান্দাস্থ সিটি কর্পোরেশন মার্কেটের ২য় তলাস্থ বধিরদের কল্যাণ সংস্থার কার্যালয়ে গিয়ে তারা এসব ঈদ সামগ্রী উপহার তুলে দেন।

সুদূর অ্যামেরিকান প্রবাসী মোঃ জাকির হোসেনের অর্থায়ণে বধিরদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান তথা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট শাহানাজ জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা বরেণ্য ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু এবং ট্রমা ও অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হোসাইন সৌরভ।

সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সংগঠনের অপরাপর উপদেষ্টা মতিউর রহমান মুক্তি,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আফজাল হোসেন তপন,যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদ ভূইয়া, ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, বন্দর থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ কবির হোসেন,নজরুল ইসলাম সরকার নয়ন, বধির সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিঠু মিয়া,সদস্য দীন ইসলাম ও সঞ্জয় চৌহান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান তথা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট শাহানাজ জামান বলেন,বধির মানে বোবারা আমাদের সমাজেরই একটি অংশ। তাদেরকে আলাদাভাবে দেখার কোন সুযোগ নেই। বধিরদেরও সমাজে সম্মান নিয়ে বাঁচার অধিকার রয়েছে। যারা নিজের জন্য চাইতে পারেনা সবার আগের তাদের সহযোগিতা করা উচিত। আসলে বোবাদের নিরব কান্না কেউ শোনেনা। আমাদের সম্মানিত উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টু এবং ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, তাদের কারণেই এসব মানুষগুলোর পাশে দাড়াতে পেরেছি। তারা না বললে বোবাদের বোবা কান্না শুনতে পারতাম না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছায় ওপেন হাউজ ডে পালন করল নাভারণ হাইওয়ে থানা পুলিশ

রাণীশংকৈলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ঢাকা থেকে গাঁজা কিনতে এসে কাশিয়ানিতে ধরা দুই মাদক ব্যবসায়ী

বোদায় বর্ণমালা বিদ্যাপিঠ এর নতুন ক্যাম্পাস উদ্বোধন

কাশিয়ানীতে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু, আহত-২

ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

মানসম্মত তথ্যই সমাজ-রাষ্ট্রের ভিত্তি: বিশ্ব পরিসংখ্যান দিবসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক 

শ্যামনগরে সুশীলনের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

যশোরে নতুন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ

একটি দেমী তৈরী এলজি, কার্তুজ সহ যুব দলের নেতা আটক