বাংলাদেশ সকাল
শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে বাউকুল চাষে ভাগ্যবদল : বাগান জুড়ে উৎসবের আমেজ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ কক্সবাজারের ঈদগাঁওতে বাউকুল চাষাবাদে ভাগ্য বদল চাষীদের। বাগান জুড়ে যেন উৎসবের আমেজ। অনুকুল আবহাওয়ায় কুলের আকার আকৃতি ও স্বাদ বেড়েছে। ঈদগাঁওর জমিতে বাণিজ্যিকভাবে বাউকুল জাতের কুলের চাষ হয়েছে। চাষীদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। এমনকি বিভিন্ন স্থানেজুড়ে বাউকুল চাষ করে স্বাবলম্বী হচ্ছে চাষীরা। বাউকুল ঈদগাঁও বাজারসহ যত্রতত্রে বিকিকিনি হচ্ছে।

পাহাড়ী ইউনিয়ন ঈদগড়ের পাশাপাশি কুলের আবাদের জন্য খ্যাতির স্থান দখল করতে যাচ্ছে ঈদগাঁও। দেখা গেছে, গাছে গাছে থোকায় থোকায় কুল ঝুলে রয়েছে। কৃষক বাগান থেকে কুল সংগ্রহ করছেন। বাগান জুড়ে উৎসবের আমেজ যেন চাষীদের মাঝে।

বাউকুল বিক্রেতারা জানান, বিগত বছরের চেয়ে এবছর অনুকুল আবহাওয়ার কারণে কুলের আকার-আকৃতি বেড়ে কুলের ওজন বৃদ্ধি হয়েছে। ঈদগাঁওর কালিরছড়ায় বেশ কটি বাগান থেকে পাইকারী কুল কিনে ঈদগাঁও বাজারসহ পাড়া মহল্লায় বিক্রি করছি। তবে ৯০/১০০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি।

সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর কুলের আবাদে লাভ হয়নি। উৎপাদন কম হওয়ায়, আকার-আকৃতিতে বড় না হওয়ায় কুল চাষে ক্ষতিগ্রস্থ হয়েছিল অনেকে। এবার অনুকুল আবহাওয়ায় উল্টোচিত্র। আকার-আকৃতির সাথে উৎপাদন বৃদ্ধি পেয়ে কুল চাষীদের মুখে হাসি ফুটে উঠেছে। অনুকুল আবহাওয়া থাকায় ফলন বৃদ্ধির সাথে সাথে কুলের আকার-আকৃতি ও স্বাদ বেড়েছে।

এক বাউকুল চাষীর মতে, তিনি বেশ কয়েক কানি জমিতে কুল চাষ করেছেন। বিগত বছরের ছেয়ে এবছর সফলও হন। বাগানের স্বাদের এ বাউকুল ঈদগাঁওসহ জেলার বিভিন্ন উপজেলায় পাইকারী হিসেবে নিয়ে যাচ্ছেন বিক্রেতারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিমপুরের মিতালি গার্মেন্টসে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

কক্সবাজারে বঙ্গবন্ধু আন্তজার্তিক বিচ ভলিবল শিরোপা জিতলো শ্রীলঙ্কার নারী দল 

গঙ্গাচড়ায় ১৮১ বছরের পুরোনো ‘কলি ও দলি আমিন’ মসজিদ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে

মহেশপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুছ মুন্সী রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

রাণীনগরে র‌্যাবের অভিযানে ৩৯০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুকসুদপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল 

ঈদগাঁঁও রশিদ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

আমতলীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত 

গুরুদাসপুরে এসএসসিতে উপজেলা সেরা তিন শিক্ষার্থী