বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরের চাঞ্চল্যকর কৃষক হত্যা ও বাবা-ছেলে নিহতের ঘটনায় ৪ আসামি গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ

কাকন সরকার শেরপুর॥ শেরপুরের চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার তিন আসামি সহ সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহতের ঘটনায় পলাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প। আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তারকৃতদের পৃথক পৃথক মামলায় শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্প কর্তৃক গ্রেপ্তারকৃতরা হলেন চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি মোঃ উমেদ আলী(২২), মোঃ মিজানুর রহমান (২০), মোঃ সোহেল(২৫) এবং সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে সহ তিনজন নিহতের ঘটনায় পলাতক ট্রাক ড্রাইভার মোঃ মাসুম মিয়া(৩০)।

জামালপুর ক্যাম্পের প্রেস রিলিজে জানানো হয়েছে, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের অভিযানে ২২ জানুয়ারি রাতে জেলার নালিতাবাড়ী থানার জারুয়াপাড়া, দক্ষিন কাপাসিয়া গ্রমের আমজাদ হোসেনের বাড়ি থেকে হত্যা মামলার অন্যতম সন্ধিগ্ধ ওই প্রধান ৩ আসামিদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সদর থানার প্রতাবিয়া গ্রামের কৃষক রফিক মিয়ার (৬০) রক্তাক্ত মরদেহ বাড়ির পাশের কাঠের বাগান থেকে ২০ জানুয়ারি (শুক্রবার) ভোরে উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত রফিক মিয়া প্রবাতিয়া পূর্বপাড়া গ্রামের মৃত শাহ ফকিরের ছেলে। গত ১৯ জানুয়ারী রাত ১১:৩০ টার দিকে চা খাওয়ার জন্য স্থানীয় বটতলা বাজারের উদ্দেশ্যে বের হয়ে রফিক মিয়া আর বাড়ি ফিরেনি। পরদিন বাড়ির পাশের কবরস্থান সংলগ্ন কাঠের বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে ভিকটিমের পুত্রবধূ মোছাঃ তারা বানু। নিহত রফিকের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। ওই ঘটনায় নিহতের ছেলে মোঃ নবী হোসেন শেরপুর সদর থানায় হত্যা মামলা নং- ৩৭, তারিখ ২০/০১/২৩ ইং দায়ের করেন।

অপর ঘটনায় নিহত রফিকুল ইসলাম (৪০) ছেলে রাব্বিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে পৌর এলাকার তাতালপুর বাজার এলাকায় ট্রাকচাপায় ছেলে রাব্বি সহ পিতা-পুত্র উভয়েই নিহত হন। দুর্ঘটনায় জুবাইল আহমেদ (১৮) নামের এক কলেজ ছাত্র‌ও নিহত এবং তিনজন গুরুতর আহত হন। ওই ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ আশরাফুল (৩০) বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা নং- ২৪, তারিখ ১৪-০১-২০২৩ ইং দায়ের করেন।

র‌্যাবের অভিযানে ২৩ জানুয়ারী শেরপুর সদর থানার দিকপাড়া এলাকা থেকে রাত ০১:২০ ঘটিকায় ট্রক চালক মাসুম মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবার মাসুম মিয়া জানায়, দীর্ঘদিন থেকেই বিনা ড্রাইভিং লাইসেন্সে দেশের বিভিন্ন স্থানে ট্রাক চালিয়ে আসছিল সে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক এক

গঙ্গাচড়ায় স্ত্রীকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যার ঘাতক স্বামী গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার

নাটোরে জননী কুরিয়ার থেকে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ১

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের শান্তি ও বিক্ষোভ মিছিল 

শেরপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সহকারী পুলিশ সুপার মোঃ দিদারুল ইসলাম

বাবার বাড়ি যাওয়া পথিমধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সমস্ত শরীর ছিন্নবিচ্ছিন্ন বৃদ্ধার 

দক্ষিণ গাছবাড়িয়া স: প্রা: বিদ্যালয় কমিটির সভাপতির অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কপোতাক্ষ নদীতে ড্রেজার বসিয়ে অবাধে বালু ও মাটি উত্তোলন; ভাঙ্গনের মুখে ঘর বাড়িসহ বোয়ালিয়া ব্রীজ 

জাতীয় যুবশক্তির গাজীপুর জেলা ও মহানগর সমন্বয় সভা অনুষ্ঠিত