বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দৈনিক সকালের সময়ের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ দৈনিক সকালের সময় এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রেলওয়ে জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত প্রীতি সম্মিলনী সংগঠনের চেরাগী পাহাড়স্থ লুসাই ভবনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে নাগরিক সমাজের প্রতিনিধি, শিল্পী–সাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ফুল দিয়ে অতিথিদের বরণ এবং কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন রেলওয়ে জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও  দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম।

প্রীতিসম্মিলনীতে সভাপতিত্ব করেন রেলওয়ে জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস.এম.পিন্টু।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, দৈনিক বর্তমান কথার গোলাম ছরওয়ার, দৈনিক পুর্ব দেশের নিজস্ব প্রতিবেদক এম এ হোছাইন, দৈনিক নয়া দিগন্তের ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক মো. রফিকুল ইসলাম, ভোরের ডাকের বিশ্বজিত পাল, আমাদের নতুন সময়ের এম আর আমিন, বাংলাদেশ পোস্ট এর রাহুল সরকার, দৈনিক সাঙ্গুর জাহিদুল ইসলাম, দৈনিক দেশবাংলার দিদারুল ইসলাম ও খোলা কাগজের মো. ফোরকান প্রমূখ।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, দৈনিক সকালের সময়  যে সুনাম অর্জন করেছে সেই সুনাম নিয়ে আরও এগিয়ে যাবে। সত্য অন্বেষণের জন্য নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখবে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত উদ্যেগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজনের আয়োজন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে আলোর মিছিল অনুষ্ঠিত 

গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে ঈদগাঁওর আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম স্কুল 

দেবহাটার সরকারী কেবিএ কলেজের শিক্ষক আবু তালেবের মায়ের ইন্তেকাল

শেরপুরে হাসপাতালের ছয় তলা বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

মেহেরপুরে ডিবি পুলিশ অভিযানে ইয়াবাসহ আটক ১

জগন্নাথপুরে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত

রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরছেন!   

শেরপুরে ঝিনাইগাতীতে মাহিন্দ্র উল্টে ড্রাইভারের মৃত্যু

আওয়ামী লীগের চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় জমে উঠেছে বরগুনা-১ এর সংসদ নির্বাচন

ঝিকরগাছায় উপজেলা সেচ্ছাসেবক লীগের কর্মী সভা