বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ

ডিমলা ( নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে ডিমলা বিজয় চত্ত্বর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল ৯ টায় বিজয় চত্তরে আলোচনা সভায় ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণ করার জন্য গুরুত্ব দিয়ে ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।

সভায় ডিমলা উপজেলা পরিষদ, স্বাস্থ্যবিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারী বে-সরকারী দপ্তর দিবসটি সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাঁদের স্ব-স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।

উক্ত প্রস্তুতি মূলক সভাটিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, ডিমলা থানার (ওসি-তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধে আমতলী উপজেলা প্রশাসনের সভা

মামলায় আটকে গেলো রাণীনগরের আবাদপুকুর হাট ও দৈনিক বাজারের প্রায় কোটি টাকার ইজারা

গুরুদাসপুরে মহান বিজয় দিবস পালিত 

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

শিশু আছিয়ার ধর্ষকের বিচারের দাবিতে আত্রাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রামগড়ে ৪৩ বিজিবির ২১’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনার ঈশ্বরদীতে বিদেশী পিস্তলসহ যুবক আটক

সুনামগঞ্জে ভূয়া পুলিশসহ দুই যুবক আটক

শেরপুরে জিয়াউর রহমানের ৮৯’তম জন্মবার্ষিকীতে দোয়া প্রার্থনা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে তাপস কুমার মজুমদার