বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো পাকশী ফুরফুরা শরীফের মাহফিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ দেশ, জাতি ও দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তি কামনা করে লাখ লাখ মুসল্লীদের আখেরি মোনাজাতে আল্লাহু আমীন ধ্বনীর মধ্য দিয়ে শেষ হলো পাবনা ঈশ্বরদীর পাকশী ফুরফুরা শরীফের ৭১তম বার্ষিক ইছালে ছওয়াব।

আজ শনিবার ১৮ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এ বছরের ইছালে ছওয়াব মাহফিল শেষ হয়।

মোনাজাত পরিচালনা করেন, ফুরফুরা শরিফের গদ্দীনশীল পীর মাওলানা আবুবক্কর আব্দুল হাই মিসকাত সিদ্দিকী আল কোরাইশী। তিনি বাংলায় মোনাজাত পরিচালনা করেন।

আখেরি মোনাজাতে ধর্মপ্রান মুসল্লীদের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুণাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লিরা আকুতি জানান। যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। মোনাজাতে লাখো ধর্মপ্রান মুসলিম আখেরাতের মুক্তি কামনায় কান্নায় বুক ভাসিয়েছেন।

এ ছাড়াও মাহফিলে ওয়াজ করেন, হজরত মাওলানা মোস্তফা মাদানী সিদ্দিকী আল কুরাইশী,হজরত মাওলানা আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী,হজরত মাওলানা মোজাহিদ সিদ্দিকী আল কুরাইশী ও হজরত মাওলানা মিফতাহূল জান্নাহ সিদ্দিকী আল কুরাইশী।

উল্লেখ্য যে, গত ১৫ ফেব্রুয়ারি আসরের নামাজের পর থেকে চারদিনব্যাপী ইছালে সওয়াব মাহফিল শুরু হয়ে আজ ফজরের নামাজ আদায়ের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

এই মাহফিলে স্থানীয় মুসল্লীসহ বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে মসজিদে দু’পক্ষের সংঘ’র্ষ; আহত ৮

যশোর প্রধান ডাকঘরের নাইট গার্ডের মরদেহ উদ্ধার

বাকলিয়ায় পিংকু নির্যাতন মামলার আসামী সেলু আড়ালে গেলেও প্রকাশ্য দাপিয়ে বেড়াচ্ছে সাঙ্গপাঙ্গরা

ছাত্র-জনতার অসহযোগ আন্দোলন সড়ক অবরোধ করে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল 

বিদায়ী জুনে ৪৭৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৩, আহত ৮২৬ : যাত্রী কল্যাণ সমিতি

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিএমএসএস বাগেরহাট জেলার মানববন্ধন

রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান করল দেবহাটা সমাজসেবা অধিদপ্তর

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় পথচারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নসিমন চালক নিহত

ভিডিপি দলনেতা, দলনেত্রীদের চাকরী স্থায়ী করণের এক দফা দাবীতে ঢাকা প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন