বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছী থানায় উদ্ধারকৃত কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ

এনাম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি॥ নিখোঁজের ০৬ দিন পর কিশোরগঞ্জের ইমতিয়াজ ইসলাম রিদয় (১১) নামের এক কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন বদলগাছী থানা পুলিশ।

উদ্ধার হওয়া ইমতিয়াজ ইসলাম রিদয়, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউপি’র গুজাদিয়া গ্রামের মোঃ সুলাইমানের ছেলে। ৭মার্চ সকাল ১১টায় উদ্ধারকৃত কিশোর ইমতিয়াজ ইসলাম রিদয়কে তার মামার হাতে তুলে দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান।

ইমতিয়াজ ইসলাম রিদয় এর বাবা সুলায়মান বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার সময় পায়ে হেঁটে বাসস্ট্যান্ডে ঢাকা মহানগর দক্ষিণখান থানাধীন ফরিদ মার্কেট থেকে আমার ছেলে নিখোঁজ হয়। সকল জায়গায় খোঁজখুঁজির পর না পেয়ে থানায় জিডি করি। জিডির সূত্র ধরে বদলগাছী থানা পুলিশ আমার ছেলেকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেন। পুলিশের মাধ্যমে ছেলেকে পেয়ে আমি খুবই খুশি এবং বদলগাছী থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ওসি মুহা. আতিয়ার রহমান। বলেন, ‘গত ৬ মার্চ বদলগাছী থানার কোলা ইউপি’র ভান্ডারপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে উজ্জল হোসেন ছেলেটাকে নীলসাগর ট্রেনে ঢাকা থেকে আসার সময় পেয়ে থানায় খবর দিলে আমরা এনে কিশোরের স্বজনদের অবগত করি। কিশোরের বাবা ও মামা থানায় এসে ছেলেকে সনাক্ত করলে তাদের হাতে কিশোর রিদয়কে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্মকর্তা থাকেন ঢাকায়, কাশিয়ানী প্রাথমিক শিক্ষা মূখ থুবড়ে পড়ার উপক্রম

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তারদের দাবী আদায়ের কর্মবিরতিতে ভোগান্তি রোগীদের 

গুরুদাসপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ 

রাণীনগরে ‘রূপসী নওগাঁর’ পক্ষ থেকে কুরআন ও শিক্ষা উপকরণ বিতরণ

ভালুকা উপজেলা আ.লীগের সা. সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ষড়যন্ত্রমূলক; মানববন্ধনে বক্তারা 

গুরুদাসপুরে টিসিবির পণ্যে ওজন কম দেওয়ার অভিযোগ 

প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্ম নেওয়া ২০ নবজাতক শিশু পেল উপহার 

যশোরের বাগআঁচড়ায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে চার ইভেন্টে সাফল্য ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের

গুরুদাসপুর প্রাথমিক প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত