বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সফল সংগঠক ও সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন উজ্জল প্রধান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৩, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ বিভিন্ন সংগঠনের নেতৃত্বের সাফল্য ও সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পুরস্কারে ভূষিত হলেন ঈশ্বরদীর তরুন সাংবাদিক মোঃ উজ্জল হোসেন প্রধান।

গত ২০ মার্চ (সোমবার) যশোরের নওয়াপাড়ার বিখ্যাত আকিজ সিটি দরবার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা ও সংগঠনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননায় ভূষিত হন।

তার হাতে সম্মাননা তুলে দেন জাতীয় পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মোঃ সুমন সরদার, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমানসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দরা।

দীর্ঘ ১৩ বছর ধরে পাবনার ঈশ্বরদীতে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত। বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃত্বের সাফল্যের পাশাপাশি সাহসী সাংবাদিক এবং স্পষ্টভাষী সাংবাদিক হিসেবেও বেশ আলোচনায় রয়েছে সে।

সাংবাদিক ও সংগঠক হিসেবে এই সম্মাননা তাকে আগামী দিনে আরো নির্ভীকভাবে সাংবাদিকতা ও সংগঠনের নেতৃত্ব চালিয়ে যাবার প্রেরণা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এই প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাল কাজ ও সাফল্যের যে কোনো প্রাপ্তিই আনন্দের’। সম্মাননা পুরস্কার পেয়ে বেশ ভালো লাগছে। আমি সাংবাদিকতা ও বিভিন্ন সংগঠনে কাজ করি, কোনো কিছু পাওয়ার আশা থেকে নয়। পাঠকের জন্য ও সমাজের অবহেলিত সাধারণ মানুষের জন্য। আমি মনে করি এটি জনসেবামূলক কাজ।

তিনি আরো বলেন, স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। এ জন্য আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতি কৃতজ্ঞ। আগামীতে যেন আরও ভালো কিছু করতে পারি সকলের কাছে এই দোয়া চাই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

উখিয়ার বালুখালীতে আবারও বেপরোয়া চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সৈয়দ নুর ও আলমগীর

আন্তঃজেলা চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে নারী-পুরুষের কারাদন্ড

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

ময়মনসিংহে আবাসিক গ্যাস সংযোগ চালু সহ বিভিন্ন দাবিতে জেলা নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচি

বাগমারায় ৪৫টি বীর নিবাস নির্মাণের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত 

বিশ্ব মা দিবস-সব মায়েদের জন্য অফুরন্ত শ্রদ্ধা ও ভালবাসা

ফুটবল খেলায় আহত ঈদগাঁওর শাহীন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে -না’গঞ্জ জেলা প্রশাসক