বাংলাদেশ সকাল
শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে চুরি যাওয়া ট্রাক্টর উদ্ধারসহ দুজন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৮, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে চুরি যাওয়া ট্রাক্টর উদ্ধার করেছে থানা পুলিশ। চুরির সঙ্গে জড়িত হাসু মিয়া (৩০) ও রাকিব হাসান (২০) কে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।

থানার ওসি আবুল কালাম আজাদ জানান গত বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাত্রী ০৮.৩০ ঘটিকা হতে ০৭/০৪/২০২৩ খ্রিঃ ভোর ০৬.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় উপজেলা বাসষ্ট্যান্ড সংলগ্ন শাহী পেট্রোল পাম্প হতে একটি ট্রাক্টর চুরি হয়। এরপর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) গাজিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান স্যারদ্বয়ের প্রত্যক্ষ তত্বাবধানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, এসআই কল্লোল কুমার, এসআই তাজুল ইসলামের তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ইলশাবাড়ি গ্রামের মৃত-তালেব প্রাং এর ছেলে হাসু মিয়া ও বগুড়ার গাবতলী থানার মৃত-আলামিন মন্ডলের ছেলে রাকিব হাসানকে তাদের নিজ নিজ বাড়ি থেকে শনিবার ভোর রাতে আটক করা হয়।

এরপর তাদের দেয়া তথ্যমতে নওগাঁ সদর থানা, বগুড়া জেলার সারিয়াকান্দি থানা ও গাবতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের সহায়তায় বগুড়ার সারিয়াকান্দি থানাধীন ৮নং কুতুবপুর ইউপির মাছিরপাড়া ব্রীজের উপর হতে চুরি যাওয়া আনুমানিক ৩’লক্ষ টাকা মূল্যের ট্রাক্টর উদ্ধার করা হয়। চুরির সঙ্গে জড়িত সন্দেহে হাসু ও রাকিবকে গ্রেফতার করা হয়।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদান্তে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই সফলতার সকল কৃতিত্ব অভিযানিক দলের সকল সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিটস খুলনা বিভাগের সামরিক প্রধান আব্দুল লতিফ সঙ্গীসহ গ্রেফতার; উদ্ধার বিদেশী পিস্তল ও গুলি

রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি-আমজাদ, সম্পাদক-মোস্তাফিজুর

তারাকান্দায় সিএনজি মটরসাইকেল সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে সাজা ভূক্ত আসামীসহ গ্রেফতার -০৯

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৩

বাগমারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিঃস্ব ৮০ জন পানচাষী

বাগমারায় উচ্চ ফলনশীল জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে

পায়রায় এক ইলিশের দাম পাঁচ হাজার

সাপাহারে দিবালোকে জখম করে প্রায় কোটি টাকা লুটের অভিযোগ! গ্রেফতার ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১২