বাংলাদেশ সকাল
শুক্রবার , ৫ মে ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ইউনিয়ন ছাত্রলীগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৫, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ

আল আমিন বাবু, লালমনিরহাট॥ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াব্দা এলাকার দুইজন কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে উপজেলার কাকিনা ইউনিয়ন শাখা ছাত্রলীগের কর্মীরা।

শুক্রবার (৫ মে) সকালে কাকিনা ইউনিয়ন শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব তাহির তাহু, উপজেলার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হায়দার আলী, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সজীব প্রমূখ ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব তাহির তাহু বলেন বলেন, প্রচণ্ড দাবদাহে সাধারণ কৃষক মাঠে স্বস্তিতে কাজ করতে পারছে না। এ ছাড়া শ্রমিক সংকটও রয়েছে। ফলে অনেকেই পাকা ধান সময়মতো ঘরে তুলতে পারছেন না। বাংলাদেশ ছাত্রলীগ মানুষের দুঃখ-কষ্টে ও বিভিন্ন দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেন, অনেক কৃষক শ্রমিকের অভাবে তাদের জমির ধান ঘরে তুলতে পারছে না। তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুপ্রেরণায় এ কার্যক্রম পালন করেছি। আমরা দুইজন কৃষকের ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগ, সবাই আমরা কৃষকের কাধে কাধ রেখে একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ।

এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সজীব বলেন সমস্ত নেতাকর্মীকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশ ছাত্রলীগ যেভা গরিব ও অসহায় মানুষের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে তারি ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীসহ আমরা আজ দুইজন গরীব অসহায় লোকের ১০০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদকসহ নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আটক

জেলমুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব লা: অধ্যাপক আসলাম চৌধুরী সীতাকুণ্ডবাসীর ভালোবাসায় সিক্ত হলেন

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু !

পাথরঘাটায় ৪ বস্তা হরিণের মাংস উদ্ধার 

নওগাঁ জেলা ওয়েভ ফাউন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা

প্রবেশপত্র প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তায় পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের ৭৩জন এসএসসি পরীক্ষার্থী

“পুলিশের ধরাছোঁয়ার বাইরে আসামীরা”-রংপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে হত্যা চেষ্টার অভিযোগ

কুশনা ইউনিয়নে টিসিবির কার্ড নিয়ে চলছে নয় ছয় কান্ড, গ্রাহক ভোগান্তি

গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িতের দায়ে পোষাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন সভাপতি বহিষ্কার

রাণীনগরে প্রশিকার গাছের চারা বিতরণ