বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তালতলীতে ডিবির অভিযানে অবৈধ কেমিক্যাল ব্যবসায়ী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)॥ বরগুনার তালতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেলোয়ার কাজী (৫০) নামক এক অবৈধ কেমিক্যাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাত ১০ ঘটিকায় উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্হানীয় সুত্রে জানা গেছে, দেলোয়ার কাজী দীর্ঘদিন ধরে অবৈধ কেমিক্যালের ব্যবসা করে আসছেন।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে গতরাতে ফকিরহাট বাজারে দেলোয়ার কাজীর নিজ ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।এসময়ে আয়েশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বিভিন্ন প্রকার এসিড জাতীয় কেমিক্যাল দেখতে পায় ডিবি পুলিশ। এছাড়াও তালতলী তাপ বিদ্যুৎ প্রকল্পের (চায়না প্রজেক্ট) বিভিন্ন প্রকার অবৈধ মালামাল পাওয়া যায়। এসময়ে ওই ওয়ার্কশপ থেকে ১০১ ড্রাম অবৈধ কেমিক্যাল সহ তাপবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়। এবং এই সমস্ত অবৈধ কেমিক্যালের ব্যবসা করায় দেলোয়ার কাজীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার কাজীকে তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেলোয়ার কাজীর নিজ ওয়ার্কশপে ১০১ ড্রাম এসিড জাতীয় কেমিক্যাল পাই। তিনি আমাদেরকে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমাদের কাছে মনে হয়েছে এগুলো তাপবিদ্যুৎ প্রকল্পের চোরাই মালামাল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে সেচের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে নিহত ১, আহত ১০ 

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কলেজছাত্রীসহ নিহত ২

ফতুল্লাস্থ আমতলী উপজেলা জনকল্যাণ সমিতির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল 

নরসিংদীতে ৪০ জনের মনোনয়নপত্র দাখিল

গৌরীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সুনামগঞ্জে হাওরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটায় কলেজ শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলে খুন হল পিতা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

স্মার্টফোনে জুয়া খেলা : ধ্বংসের পথে যুব ও তরুন সমাজ

যাত্রী হয়রানির কারনে বেনাপোল থেকে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা