বাংলাদেশ সকাল
শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আজ মহাসপ্তমী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ

আজ মহাসপ্তমী

ইমাম হাছাইন পিন্টু নাটোর

চন্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ছিল মহাষষ্ঠী। আজ সন্ধ্যা ৭টা ৪৯ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি স্থায়ী হবে। এর মধ্যে নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা সম্পন্ন হবে।

পূজা শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন। ষষ্ঠীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে উৎসব শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন পূজার ধুম। রংবেরঙের পোশাক পরে বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমিয়েছে মন্ডপগুলোতে।

সন্ধ্যায় ঢাকের তালে আরতীর জন্যও রয়েছে তাদের আলাদা প্রস্তুতি। উদ্বোধনী অনুষ্ঠানে আগমনী গান এবং নাচ পরিবেশন করেন শিল্পীরা। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে নেওয়া হয়েছে নি-িদ্র নিরাপত্তাব্যবস্থা। নাটোরের গুরুদাসপুর পৌর সদর চাঁচকৈড় পূজামন্ডপ সাজানো হয়েছে বর্ণিল আলোয়।

জাতীয় মানবাধিকার সোসাইটির গুরুদাসপুর উপজেলা গভর্নর সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু বলেন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দুর্গোৎসব বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গোৎসবের মূলমন্ত্র হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা।

সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।
আবহমান কাল থেকে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপন করে আসছে। এই শারদীয় উৎসব আজ একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অসাম্প্রদায়িক, উদারনৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ক্লিন ইমেজের মাধ্যমিক শিক্ষা অফিসারের কর্মকান্ডে হতবাক সচেতন মহল : তথ্য থাকলেও দিতে অনিহা

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো পাকশী ফুরফুরা শরীফের মাহফিল

ঝিনাইদহে ধানে নেক  ব্লাস্ট রোগ; দিশেহারা কৃষক, জানেনা কৃষি কর্মকর্তা

প্রগ্রেসিভ ইউনাইটেড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

এক মার্চ কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীনের শুভজন্মদিন 

সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের কার্যক্রম অচল, সেবা বঞ্চিত ব্যবসায়ীরা 

সোনারগাঁয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

শিল্প সাহিত্যের বিকাশ ঘটাতে ঝিকরগাছায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকৌশলী হতে চান সাবিহা ইসলাম