বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ জুন ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আত্রাইয়ে তালের শাঁস বিক্রি করে সংসার চলে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ

 

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: কালের বিবর্তনে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকার তালগাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। এক সময় মানুষ শখ করে বাড়ির পাশে কিংবা রাস্তার ধারে তালের বীজ রোপন করতো কিন্তু এখন আর তা চোখে পড়ে না।

আম লিচু কাঁঠালের এ মৌসুমে বাজারে বিক্রি হচ্ছে তালের শাঁস। কচি কচি তালের নরম শাঁস এই গরমে খুবই উপাদেয় খাবার। তালশাঁস বিক্রি করে অনেকেই জীবিকা নিবাহ করছেন। অনেকে বাড়তি আয়ের উৎস হিসেবেও বিক্রি করছেন এই তালশাঁস। তালশাঁস বিক্রি করে ভালই আয় হচ্ছে নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের জিয়াউল হক, মুনসুর আলীদের। উপজেলার সাহেবগঞ্জ বাজারে তাল শাঁস বিক্রেতা জিয়াউল হক জানান, তিনি প্রতিদিন প্রায় ১৫শ থেকে ২ হাজার টাকার তালশাঁস বিক্রি করেন। এই আয়ে বেশ ভালো ভাবে সংসার চলে যায় তার। মাত্র পাঁচ- ছয় শত টাকার তাল কিনেই তার আয় হচ্ছে বলে জানান তিনি। অবশ্য পেছনে আছে অনেক শ্রম। গাছ থেকে তাল পেরে আনা, বহনকরা,কাটাকুটিসহ শ্রমই তার।

সাহেবগঞ্জ গ্রামের জিয়াউল হক বলেন,“আমরা বেশির ভাগ সময় তালসহ গাছ ঠিকে কিনে থাকি। বাজারে এনে এসব তাল থেকে শাঁস বিক্রি করি। একটা তালের মধ্যে ২-৩ টা শাঁস থাকে। বেশির ভাগ তালের মধ্যে ৩টা শাঁস থাকে। একেকটি তালশাঁস ৩-৫ টাকা পিস হিসাবে বিক্রি করি। তিনি আরো বলেন তালের শাঁস বিক্রি করে ৪জনের সংসার ভালোই চলছে বলে জানান। তালশাঁস ক্রেতা মোহম্মাদ আলী জানান,এই গরমে তাল শাঁস খেতে খুবই মজা। ৮টা তালশাঁস ৩০টাকায় কিনলাম। বাচ্ছারাও এটা খুবই পছন্দ করে। এছাড়া পাঁচুপুর উজানপাড়া গ্রামের তালে শাঁস ক্রেতা আব্দুল হামিদ (হামেদ) জানান, তালের শাঁস খুবই সুস্বাদু। তালের শাঁস খেতে ভালোই লাগে। ফলে এর চাহিদা দিন দিন বেড়েই চলছে।এটি নরম ও সুস্বাদু। সব বয়সের মানুষই এটি সহজে খেতে পারে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শহিদরা আমাদের গর্ব, তাঁদের পরিবার আমাদের পরিবার -শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণে না’গঞ্জ জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা

লালমনিরহাটে মাদ্রাসা সুপারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ 

বাইডেনের চেয়ে ট্রাম্পের নেতৃত্বে প্রতি বেশি আস্থা মার্কিনিদের : নিউইয়র্ক টাইমসের জরিপ 

যশোরের উপশহরে মধ্যরাতে এক বাসায় হামলা, মধ্যবয়সী নারী গুলিবিদ্ধ 

 মামলা থেকে বাঁচতে প্রতিপক্ষ ও স্বাক্ষীদের উপর মিথ্যা মাছ নিধন এর অভিযোগ 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারাণা, শার্শার উলাশী ইউনিয়ন আ.লীগের বিশাল জনসভা 

দেবহাটায় নৃশংসভাবে নিহত আ.লীগ নেতা রায়হানসহ ৩জনের স্মরনে দোয়া মাহফিল

নাটোরে রাস্তা পরিষ্কারে ব্যস্ত শিক্ষার্থীরা

বগুড়ার শাজাহানপুরে শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপন খুন