বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য র‍্যাব-৭ এর জালে 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ

মোহাম্মদ মাসুদ॥ চট্টগ্রাম ভুজপুরের নারায়নহাট, কুমিল্লার দেবিদ্বার ও ফটিকছড়িসহ আরও অসংখ্য স্থানে ডাকাতি করা ৮সদস্যের আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের ৪সদস্য র‌্যাব-৭,চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার।

০৮ এবং ০৯ ফেব্রুয়ারি মহানগরীর ডবলমুরিং, হালিশহর এবং কুমিল্লা জেলায় অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের লিডার আসামী ১।মোঃ মামুন(৩৪) এবং তার অপর ৩ সহযোগী ২।মোঃ আলী(৩৮) ৩।মোঃ এনায়েত উল্লাহ শান্ত(২৮), এবং ৪। মোঃ রাসেল(২৫) গ্রেফতারসহ ৭৮০০মেরিজ সিগারেট এবং নগদ ৩৬,০০০ টাকা উদ্ধারসহ করা হয়।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার জানান,গত ৫জানুয়ারি আবুল খায়ের টোবাকো কোম্পানীর ফটিকছড়ি জোনের ডিলার তার দোকানের ঘুমাচ্ছিল। রাত আনুমানিক ১১:৩০ টায়,অজ্ঞাতনামা কতিপয় ডাকাত দল দোকানটি ভেঙে দোকানে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত ও মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ডাকাত দল উক্ত দোকান হতে প্রায় ১লাখ আবুল বিড়ি,৭৮হাজার ম্যারিজ সিগারেট,২লাখ টাকা এবং ২টি মোবাইল সেট নিয়ে যায়।

এ ঘটনায় আবুল খায়ের টোবাকো কোম্পানীর ফটিকছড়ি জোনের ডিলার ভুজপুর থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

কিছুদিন পূর্বে ভ’জপুর থানা পুলিশ আলাউদ্দিন ও রিপন নামে দুজন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং তাদের কাছ থেকে আরও কয়েকজন ডাকাত দলের সদস্যের তথ্য পায়। এ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের জন্য ভ’জপুর থানা পুলিশ কর্তৃক র‌্যাব কে অনুরোধ করলে উক্ত সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও ছায়া তদন্ত অব্যাহত রেখে আটক করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে তারা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রীয় সদস্য।এবং তারা বর্ণিত মামলার ঘটনাস্থলে নাইট গার্ড এর হাত-মুখ বেধে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করেছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রিমান্ড শেষে কারাগারে ফারুক খান

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী

যশোর চৌগাছায় এক নারীকে জবাই করে হ ত্যা 

শেরপুর সীমান্তে হাতির আবাসস্থলের উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

যশোরে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু 

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা কাশিয়ানি উপজেলার সা. সম্পাদক বেলায়েত হোসেন কে সংবর্ধনা

পায়রায় এক ইলিশের দাম পাঁচ হাজার

পাইকগাছায় বাঁশের সাঁকোটি এখন মরণ ফাঁদে পরিণত

গুরুদাসপুরে ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত