বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজার জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ফরিদ সভাপতি ও মুজিব সম্পাদক  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

 

ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধি॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে উপজেলা, পৌরসভা ও থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। পরে বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার রাজনীতি করেনা। তাই এই দেশে এখন শান্তির সুবাতাস বইছে। শেখ হাসিনার দূরদর্শিতায় কক্সবাজারসহ বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

উদ্বোধন শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বিশেষ বক্তা হিসাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথি হিসাবে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, জাফর আলম, আশেক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক ও সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইনসহ জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত আছেন।

সম্মেলন সঞ্চালনা করেছেন জেলা আওয়ামী লীগ উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর এম এ মনজুর।

সকাল থেকে থেকে জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে খন্ড খন্ড মিছিল নিয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে আসে নেতাকর্মীরা। ১১টার মধ্যে নেতাকর্মীদের সরব পদচারণায় মুখর হয়ে উঠে সম্মেলনস্থল। সম্মেলনজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রথম অধিবেশন সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে জেলা আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও জাতীয় পরিষদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরীর নাম ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে মন্দির কমিটির দুপক্ষের দ্বন্দ্ব: প্রতিমা ভাঙ্গার তথ্য গুজব! 

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতিকে জামায়াতের শুভেচ্ছা

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৬৩২, আহত ৩২৯

সাংবাদিক মাসউদ হত্যায় ১৩ জনকে আসামী করে থানায় মামলা; প্রেসক্লাব এখন আতংকের নাম

গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের আয়োজনে সচেতনতা সমাবেশ ও শপথ পাঠ 

কমিউটার এক্সপ্রেস ট্রেনের তেল চুরি, হাতেনাতে আটক ২

শার্শাতে আর্সেনিক ঝুকি নিরসন ও নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

নাটোরে ৪২২ পরীক্ষার্থীকে বাহির করে দিলেন শিক্ষক

আমতলীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বেসরকারি সংস্থা’র উপবৃত্তি প্রদান 

পাইকগাছায় ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে