বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল গৃহবধূর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি॥ গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় আহত লাভলী বেগম (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।

সোমবার (৯ জানুয়ারি ২০২২ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত লাভলী বেগম কাশিয়ানি উপজেলার সাজাইল ইউনিয়নের বাগঝাপা গ্রামের সাহেব আলী শরীফের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মত শুক্রবার রাতে লাভলী বেগম সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে ৫-৬ জন দুর্বৃত্ত জানালা ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত লাভলীকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় লাভলী বেগমের ১৪ বছর বয়সী ছেলে রতন শরীফ ভয়ে খাটের নিচে পালালে তাকেও সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে হাত-পা লোহার পাইপ দিয়ে ভেঙ্গে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

নিহত লাভলী বেগমের মা মনোয়ারা বেগম জানান, লাভলী বেগম প্রতিবেশি ইকরাম শরীফের কাছ থেকে ৬ শতক জমি ক্রয় করেন। ইকরাম শরীফের আপন ভাই জামায়াত নেতা আকরাম শরীফ চরমভাবে ক্ষিপ্ত হন। লাভলী বেগম তার ক্রয়কৃত জমির দখল না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হন। তাতেও সমাধান না পেয়ে আদালতের শরণাপন্ন হন তিনি। আদালত লাভলী বেগমের পক্ষে রায় দেন।

কাশিয়ানীর থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে আক্রাম শরীফ ও সাহেব আলী শরীফ এর সাথে দীর্ঘ দিন বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর চুড়ামনকাটিতে বেপরোয়া “রূপসা” বাসের ধাক্কায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর মৃত্যু

বাড়ি বাড়ি গিয়ে রামগড় ৪৩ বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ঐক্যবদ্ধ সদর আ.লীগকে ভাগ করতে চান এমপি মোজাফফর হোসেন- ফারুক আহমেদ চৌধুরী

উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে রূপগঞ্জ —এক হাজার যুবক-যুবতীর জীবনে আশার আলো

রাণীশংকৈলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার হাত বাড়ালেন পুলিশ 

বাগআঁচড়ায় পূবালী ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন 

দীর্ঘ প্রতীক্ষার পর স্মার্ট আইডি কার্ড পেতে চলেছেন পালংখালি ইউনিয়ন পরিষদের ভোটাররা

শেখ হসিনা ক্ষমতায় থাকলেই উন্নয়ন হয় : পলক

পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমান মাদক সহ তিনজন আটক