বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কোটচাঁদপুরে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় নিহত ১, আহত ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহ কোটচাঁদপুরে মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১২ টার সময় উপজেলার কুশনা ইউনিয়নে গালিমপুর গ্রামের ঘোষ পাড়া নামক স্থানে এ ঘটনায় ১ জন নিহত ও অপর জন গুরুর আহত হয়। ওই দুই জনের বাড়ি যশোরের ঝিকরগাছা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গালিমপুর মোড়ে মাটি বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুত্বর আহত হয় ২ জন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহমুদুল ইসলাম (২৫)কে মৃত বলে ঘোষণা দেন আর রবিকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করেন। মৃত মাহমুদুল ইসলাম যশোর ঝিকরগাছা গদখালি এলাকার নুরুল ইসলামের ছেলে। আর রবি একই এলাকার রঘুনাথনগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

সহকর্মী সোহান হোসেন বলেন, মাহমুদুল হাসান ছিলেন,জাপান টোবাকো কালিগঞ্জ অফিসের স্টোর কিপার ও রবি ছিলেন সহকারী স্টোর কিপার। দুই জনই মোটর সাইকেলে করে কোটচাঁদপুর মার্কেটে এসেছিলেন। এ সময় দুর্ঘটনায় পতিত হন তারা। খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে এসেছি।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রমিজ উদ্দিন (তপু) বলেন, আমরা গুরুতর আহত অবস্থায় দুইজনকে পেয়েছি। এর মধ্যে মাহমুদ হাসান (২৫)কে চিকিৎসা দেওয়ার আগেই মারা যায়। রবি নামের আরেক জন কে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম।তবে কাউকে পাওয়া যায়নি। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্যদিনের পাশাপাশি শুক্রবার হলেই অবৈধ মাটি টানা ট্রাক্টরের শব্দে অস্থির হয়ে যায় কোটচাঁদপুরে পরিবেশ। একই দিন পৃথক ঘটনায় সকালে কলেজস্ট্যান্ড এলাকায় দুই ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষ হয়,এতেও একটি গাড়ি ক্ষতিগ্রস্থসহ ২ জন আহত হন। লাইসেন্স বিহীন ভ্যান ও রিক্সা চালকও এখন ট্রাক্টর চালান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মিথ্যা চাঁদাবাজী মামলায় পাইকগাছার ৪ সাংবাদিকের জামিন লাভ

দিনাজপুরে দেশের সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত 

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা 

রাণীশংকৈলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  

শিবপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

প্রেমের টা‌নে খাগড়াছড়িতে পা‌কিস্তা‌নি তরুণ

যশোর শংকরপুর ছোটনের মোড় আঃ আজিজিয়া মাদ্রাসা এবং এতিম খানার  উদ্যোগে দোয়া মাহফিল

রাণীনগরে প্রায় ২০কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের পাঠাতন উদ্ধার

গাংনীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

কর্ণফুলীতে এসএসসি ও সমমানের পরিক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৪