বাংলাদেশ সকাল
রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গার্মেন্টসের জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ- যুবদলের সহ-সভাপতি সহ আহত তিন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি: গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৪ নং ওয়ার্ডের ডেগেরচালা ছয়দানা রোড এলাকার শেপাল গার্মেন্টসের জুট ব্যাবসা নিয়ন্ত্রণে প্রতিপক্ষের হামলায় আব্দুল্লাহ নামে গাছা থানা যুবদলের সহ-সভাপতি গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। এতে অপর পক্ষের আরও দু’জন (কলন্তর, বাবু দাস) আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (৩১আগস্ট) সকাল সারে ১০টায় এ ঘটনা ঘটে। জানা যায় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে স্থানীয় একটি পোষাক কারখানা (শেপাল গ্রুপ) এর ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণ করে আসছিলো স্থানীয় আ’লীগের একাংশ। গত ৫আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আ’লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর বিএনপির নেতাকর্মীরা স্থানীয় পোষাক ব্যাবসায়ীদের নিরাপত্তা ও ঝুট ব্যাবসা আয়ত্বে নিতে সিদ্ধান্ত গ্রহণ করেন।

এর ধারাবাহিকতায় শনিবার সকালে স্থানীয় গণমান্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের ৬সদস্যের একটি প্রতিনিধি দল উল্লেখিত পোষাক কারখানার প্রশাসনিক কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাতে যান। খবর পেয়ে আ’লীগের ছত্রছায়ায় থাকা বিএনপির অপর একাংশের নিয়ন্ত্রণে থাকা গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আ. জব্বার সরকারের নেতৃত্বে প্রতিপক্ষের উপর হামলা চালালে এতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ।

পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় সেখান থেকেও স্থানান্তর করা হলে বর্তমানে ডামেকে চিকিৎসাধীন রয়েছেন আব্দুল্লাহ।

ভূক্তভূগীর সাথে সংশ্লীষ্ট নেতৃবৃন্দরা জানান আমরা স্থানীয় প্রতিবেশি হিসেবে কারখানা কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কথা বলার জন্যে গীয়েছিলাম, তারা আমাদের মধ্য থেকে দু’জনকে কারখানার ভেতর প্রবেশের অনুমতি দিলে প্রবেশ দারের কাছে পূর্বে থেকে থাকা প্রতিপক্ষের লোকজনের অস্রাঘাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। বর্তমানে সে ঢামেকে চিকিৎসারত।

ঘটনার পরপর দেশীয় অস্ত্রের মহড়া সম্পর্কে জানতে চাইলে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সামাদ ও ৩৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রশিদ মণ্ডল জানান আমরা নেতৃস্থানীয় কর্তৃপক্ষের নির্দেশে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে যাই। সেখানে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আব্দুল্লাহকে গুরুতর আহত করা হয়। এ ঘটনার পরে আমাদের আটকে রাখা হলে আমাদের উদ্ধারে এগীয়ে আসেন স্থানীয়রা। স্থানীয়দের সাথে মিলে প্রতিপক্ষরা দেশিয় অস্ত্রের মহড়া দেয়ার দাবী করেন সাবেক বিএনপির এই দুই নেতা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক গাছা থানা বিএনপির অপর এক নেতা জানান মালামাল সংগ্রহের অনুমোদন পেয়েছেন মেসার্স রকি এন্টার প্রাইজ এর পক্ষে কামাল উদ্দিন ও আব্দুল জব্বার। যা সিপাল গ্রুপ কর্তৃপক্ষের একটি ভাউচার প্রতিবেদকের নিকট সংরক্ষিত। তিনি বলেন মালামাল সংগ্রহকালীন প্রতিপক্ষ হাজী সামাদ ও তার ছেলে জহিরের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় জব্বার, কলন্তার ও বাবুদাস-সহ তাদের উপর। এসময় হাতাহাতির এক পর্যায়ে প্রতিপক্ষের একজন আব্দুল্লাহ শিঁড়িতে পড়ে আহত হয়।

এ বিষয়ে প্রতিপক্ষের (হাজী সামাদ ও তার ছেলে জহির গ্রুপ) এর আঘাঁতে গুরুতর আহত কলন্তর বলেন কারখানা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মালামাল সংগ্রহকালীন অপর প্রতিপক্ষের লোকজন আমাকে মারধর করে গুরুতর আহত করেন। পরে আমি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। এছারাও এ ঘটনায় আহত হয় আমাদের আরেক জন বাবু দাস।

এ বিষয়ে মুঠোফোনে জহির বলেন আব্দুল্লাহকে মাথায় কুপিয়েছে শুনেছি। সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে রশিদ মণ্ডল বলতে পারবে। এ বিষয়ে মুঠোফোনে গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার সরকার বলেন কারখানা কর্তৃপক্ষ মালামাল (ঝুট) আমাদের দিয়েছে ভাউচার করে, মালামাল বাহির করার সময় আ’লীগ ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন হামলা চালিয়ে আমাদের বিএনপির নেতাকর্মীদের গুরুতর আহত করেন।

তবে কারখানা কর্তৃপক্ষ জানায় ৫আগস্টের পূূর্বে এ ব্যাবসাটি আ’লীগের নিয়ন্ত্রণে ছিলো। পরে কামাল ও জব্বারকে আলোচনা সাপেক্ষে গেটপাস দেয়া হয়। এ নিয়ে তাদের মধ্যে দিধাদ্বন্দে মারামারির ঘটনা ঘটেছে তবে তা কারখানার বাহিরে বিধায় আমরা এ বিষয়ে জানিনা।

এ বিষয়ে গাছা থানায় উভয় পক্ষ অভিযোগ দেয়ার সিদ্ধান্ত নিবেন বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত