বাংলাদেশ সকাল
শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং নারী নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষে ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও শ্রাবণী রায়। এরপর উপজেলা চত্বরে র‌্যালি শেষে পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকরী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা মহিলা বিষয়ক কমর্মকর্তা রেখামণি পারভীন, দুদকের উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা ৫ নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। জয়িতা ৫নারী অর্থনীতিতে সাফল্য অর্জনকারী কাজী নারগীস মহল সিদ্দিকা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সেলিনা খাতুন, সফল জননী সুফিয়া বেগম, নারী উদ্যোক্তা নার্গিস খাতুন ও সমাজ উন্নয়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলীতে শিক্ষা কারিকুলামে দিনব‍্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

রংপুরে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের ফসল -প্রেসক্লাব রংপুরের কমিটি বরখাস্ত; সাংবাদিকদের সদস্য হওয়ার দ্বার উন্মোচিত 

বীর মুক্তিযোদ্ধার ৯০ উর্দ্ধ বিধবা স্ত্রী জিন্নাত আরা আয়েশা বিচারের দাবীতে পথে পথে

আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বল্প মূল্যে চাল বিক্রয় শুরু

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজন গ্রেপ্তার

জগন্নাথপুরে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

খেয়া ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পটুয়াখালীতে প্রতিবাদ সভা

পটুয়াখালীর পুরানবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

রাণীশংকৈলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন  

সুকৌশলে পাচারকালে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি