বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

 

আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার : চাঁদা না দেওয়ায় ক্রয়কৃত জায়গায় স্থাপনা করতে গিয়ে জমির মালিকদের উপর স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় জমির মালিকদের মধ্যে ৭ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড় সাবান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুর রহিম, সাইফুল ইসলাম, তৈয়ব, এরশাদুল ইসলাম, আবু তৈয়ব, আবু জাফর ও মিসবাহ উদ্দিন।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার সকাল ৮টার দিকে নগরীর খাজা রোড় সাবান ঘাটা বড় পুকুর এলাকায় ক্রয়কৃত জায়গায় স্থাপনা নির্মাণ সামগ্রী নিয়ে আসেন জমির মালিকরা। এসময় জায়গার ওপর শ্রমিকরা নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাড়ে ৮টার দিকে স্থানীয় সন্ত্রাসী শামিম, শাহীন, জুয়েল, তুহিন ও রুহানের নেতৃত্বে দেশিয় অস্ত্র এবং লাঠিসোটা দিয়ে জায়গার মালিকদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে নির্মাণ সামগ্রীগুলো নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক মামলা ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।

আহতরা জানান, আমরা পরিচিত বন্ধুরা মিলে চান্দগাঁও থানাধীন খাজা রোড় সাবান ঘাটা বড় পুকুর এলাকায় বেশ কয়েকবছর আগে একটি জায়গা ক্রয় করি। এই জায়গায় স্থাপনা করতে গেলে চাঁদা দাবি সহ জমি দখলের চেষ্টা করে কতিপয় সন্ত্রাসীরা। এবার স্থানীয় সন্ত্রাসী শামিম, শাহীন, জুয়েল, তুহিন ও রুহানের নেতৃত্বে দেশিয় অস্ত্র এবং লাঠিসোটা দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আমাদের ৭ জন আহত হয়। আহতরা হাতে, পায়ে, চোখে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এরপর আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছি। সন্ত্রাসী আমাদের সবধরনের নির্মাণ সামগ্রীগুলো নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত শুভ মারা গেছেন 

জিন্স প্যান্ট ক্রয় বিক্রয়ে মতানৈক্য হওয়ায় নির্মম খুনের শিকার তাঁত ব্যবসায়ী ইলিয়াস

পাইকগাছার দেলুটিতে রোপা আমন মৌসুমে ব্রিধান – ৮৭ এর নমুনা শস্যকর্তন অনুষ্ঠান

কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় পথচারী নিহত 

কুলিয়ায় সহকারী শিক্ষিকা কর্তৃক বেদম প্রহারে স্কুল ছাত্র আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক হকি প্রতিযোগিতা’ ২৩ অনুষ্ঠিত 

রাজশাহীতে ডাকাতির চেষ্টাকালে জনতার গণধোলাই; আটক ২ 

দেশের ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ছাত্রলীগ – মসিক মেয়র টিটু

রাণীনগরে যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ