বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’ ২৩ অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি॥ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী জয়নগর হাই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আকরামুজ্জামান চৌধুরী স্মরণে ৬২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ গতকাল ১৬/০২/২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটের জয়নগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে জয়নগর হাইস্কুল এর ৬২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করেন কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কাশিয়ানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জানে আলম বিরু, ১নং মহেশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লুথু মিয়া।

এ সময় আর ও উপস্থিত ছিলেন জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী জাকির হোসেন খান, কাশিয়ানি,কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুর নাহার মিনা জামান, মহেশ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান লুথু অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী চৌধুরী সহ সকল শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও সদস্যা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মশাল প্রজ্বলন, ১০০,২০০ ও ৮০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ভুতের কপালে টিপ পরানো,হাড়িতে দাগ দেওয়া,লং জাম্প, বাইসাইকেল ও মটর সাইকেল রেস যেমন খুশি তেমন সাজ কবিতা আবৃত্তি সহ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলার প্রতিযোগিতা উপভোগ করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বদলগাছীতে আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়ন পত্র জমা, সহকারী রিটানিং অফিসে ছবি তুলতে সাংবাদিকদের বাঁধা

যুক্তরাষ্ট্রে ৩৮তম ফোবানা সম্মেলন চার সিটিতে উৎসবে মেতেছিলেন প্রবাসীরা 

ঈদগড়ে গভীর রাতে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি : নগদ টাকাসহ মোবাইল লুট

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকে পিটিয়ে গুরুতর জখম, মৃত ভেবে পালালো দুর্বৃত্তরা

রাণীশংকৈল ভবানীপুর কুশুম উদ্দিন সঃ প্রাঃ বিদ্যালয়ে নথিপত্র আত্মসাৎতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে 

বগুড়ার শিবগঞ্জে পাট খেত থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

পীরগঞ্জে সিমেন্ট বোঝায় ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

মসজিদ নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা অনুদান; দৃষ্টান্ত সৃষ্টি করলেন সাবেক এমপি বদি!