বাংলাদেশ সকাল
শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জোড়া মাথা, ৪ চোখ নিয়ে ছাগলের বাচ্চার জন্ম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ

 

হুমায়ুন কবির (রাণীশংকৈল) ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই মাথা,দুই মুখ ও চার চোখ বিশিষ্ট একটি অস্বাভাবিক ছাগল ছানার জন্ম হয়েছে। গত বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) বিকালে পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শান্তিপুর এলাকার সোহেল রানার একটি পালিত ছাগল এরকম একটি অদ্ভুত বাচ্চার জন্ম দেয়। ছাগল ছানাটিকে এক নজর দেখতে সোহেলের বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার শত শত মানুষ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোহেলের বাড়ীতে তার একটি পালিত ছাগল দুটি ছাগল ছানার জন্ম দেয়। এদের মধ্যে একটি স্বাভাবিক প্রকৃতির হলেও অপরটি অস্বাভাবিক প্রকৃতির (দুই মাথা, দুই মুখ ও চার চোখ বিশিষ্ট ) হয়ে জন্ম গ্রহণ করেছে।

অস্বাভাবিক গঠনের ছাগল ছানাটির দুটি মাথা জোড়া লাগানো এবং দুই মুখ ও চারটি চোখ রয়েছে। তাছাড়া অন্যান্য শারীরিক গঠন ঠিক রয়েছে। এমন ছাগল ছানা প্রসব হওয়ার পর এলাকা জুড়ে ব্যাপক আলোচনা চলছে।

এরকম ব্যতিক্রম ও অদ্ভুত ঘটনা ঘটায় স্থানীয় উৎসুক জনতা ওই ছাগল ছানা দেখতে ছাগলের মালিকের বাড়ীতে ভিড় জমিয়েছে। ছাগল ছানা দেখতে আসা শাহিনুর নামে এক ব্যক্তি জানান এর আগে বিভিন্ন এলাকায় এমন ঘটনার কথা শুনেছি এবার নিজ এলাকায় এমন প্রকৃতির অদ্ভুত ছাগল ছানা নিজ চোখে দেখলাম। আরেক ব্যক্তি সাদ্দাম হোসেন বলেন, বিষয়টি সত্যিই অদ্ভুত, সব সৃষ্টিকর্তার লীলাখেলা। তবে এটির যে, যদি দুটি মুখ, তাহলে সে খাবে কোন মুখ দিয়ে? ছাগলের মালিক সোহেল রানা বলেন, বৃহস্পতিবার বিকেলে গর্ভবতী মা ছাগলটির দুটি বাচ্চা প্রসব হয়। প্রথম বাচ্চাটি স্বাভাবিক হলেও পরের বাচ্চাটি অস্বাভাবিক প্রকৃতির প্রসব হয়। তিনি আরো বলেন, এমন ছাগল প্রসব হওয়ায় এলাকায় বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছে, নানান মানুষের নানা প্রশ্নের উত্তর দিতে হিমসিম খাচ্ছি।

রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক সাইদুর রহমান জানান, দুই মাথা, দুই মুখ ও চার চোখ নিয়ে জন্ম নেওয়া ছাগল ছানাটি জন্মগত ত্রুটি। এটি আসলে জিনগত ত্রুটির কারণে হয়ে থাকে। শুক্রাণু-ডিম্বাণুর ফলে মাথা ও শরীর স্বাভাবিকভাবে হতে পারে না। ফলে অস্বাভাবিক পশুর জন্ম হয়।

ছাগল ছানাটিকে বেঁচে রাখার জন্য যাবতীয় চিকিৎসা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে বলেও তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মণিহার এলাকায় ব্যবসায়ীকে মারপিট ও চাঁদা দাবি

কালীগঞ্জে নবাগত ইউএনওর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়

ঝিনাইদহে ৩ শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় ১জনের ফাঁসি

জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাক গ্রেপ্তার

রাণীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু 

আমতলীতে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 

পাথরঘাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মুনসুর আহমেদ (রহঃ) মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ

শেরপুরে বড়দিন উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময়

ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে নৌকা মনোনীত প্রার্থী কমলের গণসংযোগ ও পথসভা 

নলতায় আবুল কাশেম অভিরণনেছা ব্লাড ব্যাংকের উদ্বোধন করলেন ডাঃ আব্দুল ওহাব