বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় স্কুল ছাত্রী আত্মহত্যা মামলায় প্রেমিককে অভিযুক্ত করে চার্জশিট 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

জহিরুল ইসলাম ঝিকরগাছা, যশোর॥ ঝিকরগাছায় স্কুল ছাত্রী মারিয়া খাতুন আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক কিশোর মেহেদী হাসানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আদালতে এ মামলার চার্জশিট দিয়েছেন তদন্ত কারী কর্মকর্তা এসআই সুমন কুমার বিশ্বাস। মেহেদী হাসান কাশিপুর গ্রামের রুহুল কুদ্দুস ওরফে বেড়ে খোকনের ছেলে।

মারিয়া খাতুন কাশিপুর জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। অভিযুক্ত মেহেদী হাসান একই স্কুলের ছাত্র ছিলো। মেহেদী হাসান, মারিয়া খাতুনকে ফুসলিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক করে। বিভিন্ন কৌশল অবলম্বন করে তার কাছ থেকে আট হাজার টাকা হাতিয়ে নেই। মেহেদী মারিয়ার কাছে আরও টাকা দাবি করে, দেবো না বললে তাদের মোবাইলে কথপোকথনের রেকর্ডিং বাড়ির লোকজনকে দেবার কথা বলে ব্লাক মেইল করে ভয় দেখাত।

মারিয়া ঐ ভয়ে তার বোনের গহনা চুরি করে মেহেদীকে দেয়। গহনার ঘটনাটি জানাজানি হলে মারিয়া মেহেদীর কাছে গহনা ও টাকা ফেরত চাইলে না দিয়ে বিভিন্ন বাহানা করতে থাকে। একপর্যায়ে মেহেদী মারিয়াকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে উদ্বুদ্ধ করে, গহনার ঘটনাটির যেনো কোন প্রমান না থাকে। মেহেদীর প্ররোচনায় পড়ে ২৩/৮/২০২২ তারিখ সকালে সবার অগোচরে ঘরের মধ্যে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে।

পরে মারিয়ার পিতা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঝিকরগাছা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মেহেদী হাসানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কারী কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস।

অভিযুক্ত মেহেদী হাসান জামিনে আাছে, চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে দৈনিক দেশের কন্ঠের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ইঞ্জিঃ এনামুল হকের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ 

রাণীশংকৈলে পৌরশহরের রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মত বিনীময় সভায় ড.একে আব্দুল মোমেন : ‘স্মার্ট কার্ড’ দেয়া হবে প্রবাসীদেরকে

ঝিকরগাছায় পারিবারিক ভিটায় জায়গা হলোনা বৃদ্ধা মা আর প্রতিবন্ধী বোনের

পাহাড়তলী থানা পুলিশের ওসি, এসআই, এএসআই সোর্স সহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সাম্প্রদায়িক বিজেপি ও তৃনমূলের দুর্নীতির বিরুদ্ধে ভারত জড়ো যাত্রা শুরু মগরাহাট পশ্চিমে

সৈয়দ নজরুল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

মাহমুদুল হাসান বাপ্পী জয়নগর এম ইউ সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত

আমি জানি রাণীশংকৈল শান্তি প্রিয় এলাকা তারপরেও সজাগ থাকতে হবে : ডিসি মাহবুবুর রহমান