বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে দিনদুপুরে ডাকাতি ॥ অন্তঃসত্বা নারীসহ আহত-২ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

ডাসারে দিনদুপুরে ডাকাতি ॥ অন্তঃসত্বা নারীসহ আহত-২

রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ পল্লী বিদ্যুতের লোক পরিচয় দিয়ে মাদারীপুরের ডাসারে রতন রায়-(৪৫) নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে দূর্বৃত্তরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এসময় ডাকাতদের হামলায় অন্তঃসত্বা নারীসহ দুইজন লোক আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নবগ্রাম এলাকার শশিকর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী রতন রায়ের বাড়িতে তিন জনের একটি ডাকাতদল পল্লী বিদ্যুতের লোক পরিচয় দিয়ে তাদের বসতঘরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা রতনের মা ধ্রুপদি রায়-(৫৫) ও তার অন্তঃসত্বা স্ত্রী রিতা রায়-(২৮) কে প্রথমে বিদ্যুৎের শকদেয়। পরে তাদেরকে কুপিয়ে আহত করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় চার লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভূক্তভোগী ব্যবসায়ী রতন রায় বলেন, আমার অন্তঃসত্বা স্ত্রী ও আমার মাকে বিদ্যুতের শক দিয়ে ও কুপিয়ে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল।

এ ব্যাপারে ডাসার থানার ওসি তদন্ত মোঃ মনজুরুল মোরশেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুরে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত  

দক্ষিণ ঘনেশ্যাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দুবাই কনসালটেন্ট জেনারেলের সঙ্গে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

আজ মধু কবি মাইকেলের জন্মদিন 

আইকনিক ব্রুসন ভবন এখন ‘বারী টাওয়ার’

আপন মেয়েকে ধর্ষণ, কুলাঙ্গার পিতা আটক

পাথরঘাটায় ৩ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সহ আটক ১

রেল সচিবের বেনাপোল রেলস্টেশন পরিদর্শন

সিংড়ায় প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল; জনমনে আতংক 

জেএসডি সাধারন সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ১৮’জুন যুক্তরাষ্ট্রে আসছেন