বাংলাদেশ সকাল
বুধবার , ৮ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, রাণীনগর (নওগাঁ)॥ “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নানা কর্মসূচির আয়োজন করে। বুধবার এক বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুদ রানা, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক নূর হোদা প্রমূখ।

এছাড়াও প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রসহ উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও অনুষ্ঠানে অংশ গ্রহন করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ