বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নটোরে এমপি শিমুলের আশ্বাসে অনশন প্রত্যাহার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ বকেয়া পরিশোধসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচী ও প্রতীকী অনশন করেছে নাটোর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার নাটোর চিনিকল শহীদ মিনার চত্বরে এই কর্মসূচী পালিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কলাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামানিক, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত প্রায় ৪৩০ জন শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা ২০১৪ সাল থেকে প্রাপ্য গ্র্যাচুইটি বাবদ ৩৪ কোটি টাকা ও ৩০০ জনের প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। বিনা চিকিৎসায় ইতিমধ্যে অনেকেই মারা গেছেন। অনেকে জটিল রোগে ভুগছেন এবং ছেলেমেয়েদের লোখাপড়া বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি বিবেচনা করে অতি দ্রæত তাদের প্রাপ্য গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের বকেয় টাকা প্রদানের দাবী জানান বক্তারা।

পরে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও নাটোর চিনিকলের এমডি মোহাম্মদ ফরিদ হোসেন ভূইয়া সেখানে গিয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টের সাথে যোগাযোগের আশ্বাস দিলে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচীর অবস্থান থেকে সরে আসেন শ্রমিক কর্মচারীর। পরে সংসদ সদস্য জুস খাইয়ে তাদের অনশন ভঙ্গ করান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত