বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোর ৪ উপনির্বাচন মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আওয়ামী লীগের ১৭ জন  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু: নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন দুই উপজেলার ১৭ নেতা।

সোমবার ও মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানান।

এই আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মেয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, গুরুদাশপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহমদ আলী, সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ আলী, রাজশাহী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক এস এম রফিকুল পারভেজ, জেলা আওয়ামী লীগের সদস্য রতন কোমার সাহা, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, সদস্য কে এম জাকির হোসেন, শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক এস এম আসাদ-উজ জামান, সহ-সভাপতি একে এম শাহজাহান কবির, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা বড়াইগ্রাম উপ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, উপ কমিটির সাবেক সদস্য সুব্রত কুমার কুন্ডু, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো আতিকুর রহমান, গুরুদাশপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদের।

উল্ল্যেখ নাটোর ৪ মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে আসনটি শূণ্য হওয়ায় এখানে উপনির্বাচন আয়োজন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ভোট গ্রহণ হবে ১১ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। প্রাথীদের প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৩ বছরেও পুন: নির্মান হয়নি বিধ্বস্থ ব্রীজ, ফেরী পারাপারের নামে চলে ভোগান্তি

বাগাতিপাড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা

আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা 

বদলগাছীতে ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে মানববন্ধন 

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের দেয়ালিকার মোড়ক উন্মোচন

নওগাঁর আত্রাইয়ে এ্যাড.ওমর ফারুক সুমন এমপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শীতে কাবু ঈদগাঁও’র জনজীবন : শীতবস্ত্র বিতরণের দাবী 

দিনাজপুরের পার্বতীপুরে সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমাদের উত্তরা ফাউন্ডেশনের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত

সাতক্ষীরায় হরিণের মাংস সহ গ্রফতার ২