বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা ও তথ্য চাওয়ায় সমকালের সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসুচী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

 

সুরুজ আলী, নাটোর :

আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা ও তথ্য চাওয়ায় ডেভিল হান্টের নামে সিংড়া উপজেলার সমকালের সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নাটোর জেলায় কর্মরত সকল স্তরের সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সদর ও জেলার ৭ টি উপজেলায় কর্মরত সাংবাদিকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে আদালত চত্বরে সাংবাদিকদের উপর বরখাস্তকৃত এসপি এসএম ফজলুল হকের হামলা ও সিংড়া উপজেলার সমকাল প্রতিনিধি সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেন, সাবেক সভাপতি ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, ইউনিক প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি দেবাশীষ কুমার সরকার, সাধারণ সম্পাদক ও ডেইলি স্টারের জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আল মামুন, মানবজমিনের জেলা প্রতিনিধি ইসাহাক আলী, বড়াইগ্রাম বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় সাংবাদিকরা বলেন, আদালত চত্বরের হামলার ঘটনায় সাংবাদিকদের দাবিয়ে রাখতেই তথ্য চাওয়ার অপরাধে ডেভিল হান্টের নাটক সাজিয়ে সাংবাদিক আব্দুর রশিদকে আটকের মাধ্যমে জেলায় কর্মরত সাংবাদিকদের কন্ঠরোধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। সিংড়া উপজেলা প্রশাসন তাদের অপকর্ম ঢাকতে উঠেপড়ে লেগেছে। প্রকৃতপক্ষে তারাই বড় ডেভিল হান্ট। আমরা অবিলম্বে সিংড়া উপজেলার ইউএনও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসির) প্রত্যাহার সহ শাস্তি দাবী করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

আমতলীতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক

খুলনায় ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থী ও ইন্টার্ন ডি.এম.এফ দের মানববন্ধন

চট্টগ্রাম-১৪ আসনে নৌকার মনোনয়ন আলোচনায় জাহিদুল ইসলাম জাহাঙ্গীর 

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত 

বেতন বৃদ্ধিসহ ৩দিন ব্যাপী তাফসীরুল কোরান মাহফিল করণে পোকখালীতে ইমাম সম্মেলন

শ্যামনগরে স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সেচ্ছাসেবী দল গঠন  

রাণীশংকৈলে বৈদ্যুতিক শক খেয়ে শ্রমিকের মৃত্যু

বোদায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিভিক পুলিশের লাথি মহিলার, গ্রেপ্তার করল সেই সিভিককে উস্তি থানার অফিসার পার্থ বাবু