বাংলাদেশ সকাল
বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা: নারায়ণগঞ্জ টু ঢাকা বাস ভাড়া ৫৫ টাকা পুনঃনির্ধারণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি নারায়ণগঞ্জ জেলার যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে। নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত বাস ভাড়া সর্বসম্মতিক্রমে ৫৫টাকা পুনঃনির্ধারণ করা হয়। সপ্তাহের ৭দিনই স্টুডেন্ট ভাড়া অর্ধেক রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কথা বলেন।

জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ২৬শে মার্চ থেকে আট জোড়া ট্রেন চালু করা হয়েছে। বাস ভাড়া বাড়ানো নিয়ে আলোচনা করা হয়েছে। পরিবহন সেক্টর উন্নয়নে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি।

জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ বিআরটিএ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন।

জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য

মাওলানা মাঈন উদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ মাসুদ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,

বিআরটিএ সহকারী পরিচালক মাহবুবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ টিআই (প্রশাসন) আব্দুল করিম, কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ত্বকী মঞ্চের উপদেষ্টা রাফিউর রাব্বি, নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশন সভাপতি ফারজানা আক্তার মুনা,

ট্রাক মালিক সমিতি, পরিবহন শ্রমিক নেতা, সাংবাদিকসহ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সদস্যবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের চিহ্নিত প্রতারক দেলোয়ার গাজীপুর থেকে গ্রেফতার

বাগমারার তাহেরপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত গেইটের ব্যানার ছিড়ে ফেলল দুর্বত্তরা

শিবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বাপ-ছেলের নেতৃত্বে চট্টগ্রামে ছাত্র-জনতার উপর দফায় দফায় হামলা; অস্ত্র গেলো কোথায়

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মজীবী নারী নিহত, আহত স্বামী আহত

আওয়ামী লীগের শান্তি সমাবেশে আমতলী পৌর মেয়রের চমক 

রাণীনগরে গ্রেফতার সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

দেশের ৪০’তম স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’ এর মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মো: স্বপন

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইমরানের বিরুদ্ধে মামলা ও বাড়ী ভাঙচুরের অভিযোগ 

ফুলপুরে শারিরীক প্রতিবন্ধী মরিয়মের হুইল চেয়ারের অভাব মিটালো ইউএনও