বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাসিরনগরের দুই শাতেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

 

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের আহব্বানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় নাসিরনগর কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে ইমরান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মাওলানা হুসাইন আহমদ নুরপুরীর সভাপতিত্বে ও মোঃ ফখরুদ্দিন আহমদ বিশাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের উপদেষ্টা মাওঃ ইসলাম উদ্দীন ফারুকী তিনি বলেন, “নাস্তিক ইমাদ উদ্দিন শুভ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এ অপমান কোনোভাবেই সহ্য করা যায় না। তাকে ও তার বাবা নাস্তিক সালাউদ্দিন মুকুলকে দ্রুত ফাঁসি দিতে হবে, নতুবা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

এসময় আরও বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ, হাঃ মাও. রফিকুল ইসলাম, মাওলানা বোরহান উদ্দীন ফারুকী, মুফতি মোল্লা মুহাম্মদ আমীর, মাও হাবিবুল্লাহ ফারুকী, মোঃ মোজাহিদুল ইসলাম, মোঃ মুসাব্বির, মোঃ জাকারিয়া প্রমুখ,

বক্তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কোনো অপকর্ম বরদাশত করা হবে না। আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও উচ্চারণ করেন নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদের দায়িত্বশীলরা।

 

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অবশেষে ১৪৫ দিন পর দেশে এলো সৌদি প্রবাসী রুবেলের মরদেহ

যবিপ্রবিতে “মানবাধিকার: বাংলাদেশ আন্তর্জাতিক প্রেক্ষিত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

বিগত বছরের ন্যায় এবারও সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে এমএফজেএফ’র বাস সেবা

কক্সবাজার সদরে পানিবন্দি এলাকায় অসহায় দের পাশে এড. সৈয়দ মোঃ রেজাউর রহমান

পাথরঘাটায় ট্রলার ডুবি, দুই জেলে নিখোঁজ

রাণীশংকৈলে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ১ কেজি গাঁজা সহ আটক ১ 

২৯ জুলাই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র

গাজীপুরের বিভিন্ন রাস্তায় আ.লীগের সমাগম; গাড়ি থামিয়ে নেয়া হচ্ছে যাত্রীদের গন্তব্যর খোঁজ

দু’জন হাফেজিকে পাগড়ি সম্মাননা দিলো যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা