বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নীলফামারীতে বৃষ্টির মত ঝরছে শিশির, শীতে যবুথবু প্রাণীকূল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী :

ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে নীলফামারী জেলাঞ্চল। দুইদিন ধরে দেখা মিলছে না সুর্যের বৃষ্টির মতো ঝরছে শিশির। তার সঙ্গে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের কারণে বিপর্যস্ত এ অঞ্চলের মানুষ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

আজ তৃতীয় দিনের মতো ভোর থেকেই ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে প্রান্তিক এ জেলার পরিবেশ-প্রকৃতি। হিমশীতল বাতাসে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করেছে তিস্তা নদী বাহিত এ জনপদের মানুষদের। ঠান্ডা ও বাতাস থেকে রক্ষা করতে প্রাণীদের গায়ে চটের বস্তা ও পুরোনো কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা চালাতে দেখা গেছে গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষদের।

প্রয়োজনের বাইরে অর্থবিত্তরা ঘর থেকে বের না হলেও পেটের তাগিদে কাজে বের হতে দেখা গেছে ভ্যান চালক, নির্মান শ্রমিক,জেলে, দিন মজুর থেকে নিম্ন আয়ের মানুষদের। তাদের মুখে দেখা গেছে আয়-রোজগার কমে যাওয়ার হতাশা। ঘন কুয়াশা ও বাতাসের কারণে কাজে যেতে অসুবিধা হচ্ছে বলে জানান তারা।

জেলার ডিমলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কৃষি অফিসার মীর হাসান আল বান্না ভোরের ডাক কে বলেন, কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের এ জেলা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতি ৫কিমি, আদ্রতা ৪৮%।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম, সাধারণ সম্পাদক পান্নু সিকদার

তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেমে সমৃদ্ধ ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -না’গঞ্জ ডিসি

যবিপ্রবি’র এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ

বামফ্রন্টের ডাকে উস্তি এরিয়া কমিটির মহতী রক্তদান শিবির 

রায়পুরায় ইফতার দোয়া মাহফিল

পার্বতীপুরে তাঁতী লীগের ২০’তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল আয়োজনে পালিত

ডাসারে চোর চক্রের মুলহোতা গ্রেফতার 

কালকিনিতে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরে রাজারহাট সমাজকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতারণ

জগন্নাথপুরের বনগাঁও গুচ্ছ গ্রামের অধিকাংশ ঘর পড়ে আছে ফাঁকা, নেই বিদ্যুৎ ও পানির ব্যবস্থা