বাংলাদেশ সকাল
সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পঞ্চগড়ে ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্টের সমন্বয় ও পরিচিতি সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ

আব্দুর রহমান,পঞ্চগড়ঃ ‘আমাদের ফুটবল আমরাই জাগিয়ে তুলব-আমাদের সোনালী অতীত আমরাই ফিরিয়ে আনব’ স্লোগানে পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যসোসিয়েশনের সমন্বয় সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২০শে আগস্ট  বিকেলে বোদা পৌরসভার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক গুলজার রহমান (মামুন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন দেবীগঞ্জ পৌর সভার মেয়র আবু বক্কর সিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাড: আবু কালাম আজাদ লিটন, শরিফুল ইসলাম সহ জেলার আট ফুটবল একাডেমির সভাপতি/সাধারণ সম্পাদক এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।

এসময় দেবীগঞ্জ পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক মেয়র কাপ টুর্নামেন্ট এবং বোদা পৌর মেয়র আজাহার আলী এই সংগঠনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ৮ ফুটবল একাডেমির নেতৃবৃন্দ বলেন, আগে আমাদের পঞ্চগড়ের একজন মামুন ছিলনা বলে আমরা তেমন কিছু করতে পারিনি। এখন আমাদের একজন মামুন আছে। আমরা তার মাধ্যমে কিছু করে দেখাতে চাই। পঞ্চগড়ের ছেলেদের স্বপ্ন পূরণ করতে চাই। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মামুন বলেন, আমি ৮ টি ফুটবল একাডেমিকে লাইসেন্স করে দেয়ার ব্যবস্থা করেছি। আমার টার্গেট পঞ্চগড় থেকে খেলোয়াড় তৈরী করা।

একাডেমিদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা সাথে থাকবেন। আমি পঞ্চগড়ের জন্য ভালো কিছু করে দেখাব। সংগঠনের সভাপতি আরিফ হোসের আপেল অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে মডেল মসজিদে ইমাম নিয়োগে অনিয়মের অভিযোগ

লাইফ ভেরিফিকেশন উদ্বোধন হল ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের 

যশোরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ : ধর্ষক আটক

জাগ্র‍ত জালালাবাদের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জুলাই গনঅভ্যুত্থানে আহতদের মাঝে না’গঞ্জ জেলা প্রশাসকের চেক হস্তান্তর 

চ্যানেল আমতলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সাংবাদিক শাকিল হাসানকে হুমকি; বিএমএসএস’র নিন্দা

সাতক্ষীরা কালিগঞ্জে দুই সাইকেল চোর আটক

আব্দুর রকিব মন্টুর সংবাদ সম্মেলন; আমাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করতেই মিথ্যা সংবাদ প্রচার

সালমান এফ রহমান ও আনিসুল হককে ডিম ছুড়ে মারা সেই আইনজীবীর দূর্ঘটনায় মৃত্যু