বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছা থানায় শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্টের প্রিন্টার উপহার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ,পাইকগাছা, খুলনা: আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়তার হাত বাড়িয়েছেন শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্ট এর উদ্যোগে পাইকগাছা থানায় একটি অত্যাধুনিক প্রিন্টার উপহার দেওয়া হয়েছে। এই উপহার সামগ্রীটি হস্তান্তর করেন শামসুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাতুল হুদা ট্রাস্টের চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের ডাইরেক্টর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোঃ মেসবাহুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ জুলাই, ২০২৪) সন্ধ্যায় পাইকগাছা থানা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রিন্টারটি হস্তান্তর করা হয়। এ সময় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ রিয়াদ মাহমুদ প্রিন্টারটি গ্রহণ করেন।

মেজর (অব.) মেসবাহুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তাদের দাপ্তরিক কাজে গতি আনতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শামসুর রহমান ফাউন্ডেশন সবসময় সমাজসেবামূলক কার্যক্রমে নিয়োজিত এবং ভবিষ্যতেও আমরা সমাজের কল্যাণে কাজ করে যাবো।”

ওসি রিয়াদ মাহমুদ শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্ট এবং মেজর (অব.) মেসবাহুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্রিন্টারটি আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।”

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ গোলাম সারোয়ার জেলা সূরা সদস্য কাজী তামজিদ আলম, প্রভাষক আব্দুল মমিন সানা, এ্যাড, আব্দুল মজিদ, পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ আলতাব হোসেন, assistant সেক্রেটারি মাওঃ আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নুরু আলম সিদ্দিকী বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর আমীর ডাঃ মোঃ আসাদুল হক, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান, সেক্রেটারি আল মামুন পৌর ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল আহমেদ , ৬ নং ওয়ার্ড সভাপতি গাজী আব্দুল কাদেরসহ থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এটি পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

‘দরদি’ সংগঠনের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার, নিন্দা জ্ঞাপন

বাংলাদেশী শ্রমিকের মৃতদেহ ফেরত দিলো ভারতীয় পুলিশ

আমতলীতে খাস জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে একই পরিবারের তিন মাদক কারবারি গ্রেফতার

গুরুদাসপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবন উদ্বোধন

রাণীশংকৈলে সাবেক ইউপি চেয়ারম্যান লিটনের জানাজা ও দাফন সম্পন্ন 

মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা’২৫ এর চ্যাম্পিয়ন আকিজ কলেজিয়েট স্কুল

শ্রমজীবী জনতার জীবনমান উন্নয়নে তাদেরকে দক্ষ মানবসম্পদ হতে হবে : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান এম.পি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শুরু

সীতাকুণ্ডে বিভিন্ন দোকানে অভিযান, জরিমানা