বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় রেশনের চাউল ওজনে কম ডিলারকে জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা॥ খুলনার পাইকগাছায় ১৫ টাকা দরের রেশনের চাউল ওজনে কম দেয়ার অপরাধে ডিলার আব্দুল কুদ্দুস সরদারকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের জেল প্রদান করেন। ৩০শে নভেম্বর (বুধবার) বিকেল ৫ টার দিকে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন।একই সাথে তিনি তার লাইসেন্স বাতিল করার আশ্বাস দেন স্থানীদের। পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ৬২৯ জন কার্ড ধারীদের মধ্যে আগড়ঘাটা বাজারে উক্ত রেশনের চাউল দেওয়া হচ্ছিলো। সকাল ১০টা থেকে চাউল দেয়া শুরু হয়। কিন্তু প্রতিজনকে ৩০ কেজির জায়গায় ২৯ বা ২৮ কেজি করে দেয়ায় এলাকাবাসী অভিযোগ ও প্রতিবাদ করেন।

এ অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বিকেলে ঘটনাস্থলে (আগড়ঘাটা বাজার) পৌঁছে সত্যতা প্রমান হওয়ায় এ জরিমানা করেন। এ বিষয়ে ৮নং ওয়ার্ড সদস্য মোঃ বদরুল আলম বলেন, ডিলার আব্দুল কুদ্দুস সরদার প্রতিবারই এভাবে অসহায় লোকদের চাউল কম দিয়ে ঠকিয়ে আসছেন। এদিকে এলাকাবাসীর দাবি, তার লাইসেন্স বাতিল করা হোক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটায় ৪০ মন বিভিন্ন প্রজাতির মাছ জব্দ

আত্রাইয়ে দেয়ালে নতুন বাংলাদেশ গড়ার প্রতিচ্ছবি

যশোরে ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ৩ জনের

গাজীপুরে ট্রাফিক নিয়ন্ত্রণসহ সড়ক পরিষ্কারের কাজ করছেন শিক্ষার্থীরা

ভারতে ধর্ষণের শিকার বাংলাদেশী মেডিকেল ছাত্রী; হাইকোর্টে বিচার প্রার্থনা

শেরপুরের মুর্শিদপুর পীরের দরবারে হামলা, ভাংচুর ও লুটপাট; আহত ১৩, আটক ৭ 

ফাটাকেষ্টরুপে যশোরের নবাগত পুলিশ সুপার; হলেন বিস্মিত করলেনও বিস্মিত !

আত্রাইয়ে  ‘বাংলা ইশারা ভাষা’ দিবস উদযাপন

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে

ময়মনসিংহের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বন্ধনের ঈদ উপহার বিতরণ