বাংলাদেশ সকাল
সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ নিহত, গুরুতর আহত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ (পাথরঘাটা) বরগুনা : বরগুনার পাথরঘাটা কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম মল্লিক (৬৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল (৪২) গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধা ৬ টার দিকে পাথরঘাটা-কাকচিড়া মহাসড়কের খ্রিস্টানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার।

সড়ক দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত একটার পর কোন এক সময় জাহাঙ্গীর আলম মল্লিকের মৃত্যু হয়। এর আগে তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরন করেন।

জানা যায়, জাহাঙ্গীর আলম মল্লিক পাথরঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নবনির্বাচিত সভাপতি ও আমিন সোহেল সদস্য। পটুয়াখালী দুদক সম্মানিত কার্যালয়ে থেকে জরুরী কাজ শেষে পাথরঘাটায় আসার পথে পাথরঘাটা-কাকচিড়া মহাসড়কের খ্রিস্টানবাড়ী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই টমটমে ধাক্কা লেগে মোট্রসাইকেলসহ ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সড়ক দুর্ঘটনায় আহত দুজকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই ঢাকায় পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা নেয়ার পথে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম মল্লিকের মৃত্যু সংবাদ পেয়েছি। এর আগে ঘটনা শোনার সাথেই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ-খবর দিয়েছি। তবে যে গাড়ির জন্য ঘটনা ঘটেছে সেই গাড়িটি পাওয়া যায়নি। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে টমটম চালককে সনাক্ত করতে কাজ চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পে রক্ষা পেলেন অর্ধশত যাত্রী

সাংবাদিক মাসউদ হত্যায় ১৩ জনকে আসামী করে থানায় মামলা; প্রেসক্লাব এখন আতংকের নাম

মহেশপুরে কৃষক লিটন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নওগাঁয় তথ্য দিতে ডেকে বিআরটিএ ইন্সপেক্টর-এর নেতৃত্বে সাংবাদিক লাঞ্চিত

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা

গংগাচড়া উপজেলা অধ্যক্ষ ফোরামে’র সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গুরুদাসপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ 

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম বিদ্যুৎ ও সা. সম্পাদক শফিকুল ইসলাম আরজু 

মে মাসে ৫৫০ টি দূর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৯৩২