বাংলাদেশ সকাল
সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবলিক জমি দখলের অভিযোগে কৈখালী বিজিবি কমান্ডারের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী আরবিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজের বিরুদ্ধে পাবলিক জমি জোরপূর্বক দখলের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন, এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।

পূর্ব কৈখালী গ্রামের বাসিন্দা মোমিন শেখ অভিযোগ করেন, তার কবলাকৃত ও দখলীয় জমির পাশে কৈখালী আরবিজিবি ক্যাম্প অবস্থিত। পূর্বে ক্যাম্পের প্রয়োজনে তৎকালীন সুবেদার লিয়াকতের মাধ্যমে নোটারি এফিডেভিটের মাধ্যমে ১ বিঘা জমি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু চলমান দেওয়ানি মামলা (নং ২১৬/২৪) এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কমান্ডার ফিরোজ অবশিষ্ট ২ বিঘা ৫ কাঠা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

মোমিন শেখ জানান, ২৬ আগস্ট ২০২৫ বিকেল ৫টার দিকে কমান্ডার ফিরোজ স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে তার জমিতে নেট টেনে ঘেরাও করেন। বাধা দেওয়ার সময় তার স্ত্রী ও কন্যাকে উপেক্ষা করা হয়। জমিতে চাষাবাদে বাধার কারণে তিনি এখন পরিবার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।

মোমিন শেখ বলেন, “আমি একজন অসহায় মানুষ। এই জমি চাষ করে আমার জীবিকা নির্বাহ হয়। জোর করে জমি দখলের কারণে আমি ও আমার পরিবার মানবেতর জীবনযাপন করছি। আইনের আশ্রয় নিতে আমি আদালতের দ্বারস্থ হয়েছি।”

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত সাতক্ষীরা পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানি কমান্ডার ফিরোজ বলেন, “মন্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দেওয়ার দরকার নেই। যা হয়েছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা জানেন। মামলার বিষয়টিও তারা দেখবেন।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিজেপি’র ডাকে বাংলা বন্ধে অচলাবস্থা পশ্চিমবঙ্গে

ড. ইউনূস নিউইয়র্ক সফর ২৪ সেপ্টেম্বর : সংবর্ধনা বাতিল, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর

প্রেসিডেন্ট পুলিশ মেডেল পদকে ভূষিত হলেন বরগুনার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম

নরসিংদীর মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৩

বরগুনার আমতলীতে বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আমতলী সেরা স্কুলের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জমজমাট উদ্ভোধন 

নাটোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মেয়র জাকিরের অবরোধ ও হরতাল বিরোধী অবস্থান 

যশোরে আট মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আরমান গাজী (শেখর) ফেন্সিডিলসহ গ্রেফতার 

নারায়ণগঞ্জ রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

যশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেলেন রওনক জাহান