বাংলাদেশ সকাল
বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বগুড়ার আদমদীঘিতে প্রশিকার মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ “মাদকাসক্তি রুখব, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ঈশ্বর পূর্ণজয় পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুআরা বেগমের সভাপতিত্বে ও প্রশিকার বগুড়া-নওগাঁ-রাজশাহী জোনের জোনাল ম্যানেজার জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার সহকারি পরিচালক আব্দুর রহিম মোল্লা, আলোচক আদমদীঘি ও চাঁপাপুর জোনের জোনাল ম্যানেজার জেকের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও প্রশিকার সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত যুদ্ধকে শতভাগ সফল করার লক্ষ্যে শিক্ষার্থীসহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। শুধুমাত্র সরকার কিংবা ব্যক্তিগত ভাবেই নয় বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওদের এই মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার মাধ্যমে এই যুদ্ধে সফল হওয়া সম্ভব। প্রশিকার এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। প্রথমে আমাদের সবাইকে মাদকের কুফল সম্পর্কে ভালো ভাবে জানতে হবে এবং অন্যদেরও জানাতে হবে। তবেই এই ভয়াবহ সমস্যা থেকে কিছুটা হলেও আমরা এবং আমাদের আগামী প্রজন্মরা এই মাদকের নীল ছোবল থেকে রক্ষা পাবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রের মুক্তি

তালতলীতে এতিমের পৈত্রিক সম্পত্তি বুঝে পেতে মেয়ের সংবাদ সম্মেলন  

সীতাকুণ্ডে মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশনের নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালা সমপন্ন

ঠাকুরগাঁও সীমান্তে ২ বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ 

দিল্লির এমস হাসপাতালে অগ্নিসংযোগ, ঘটনার স্থলে দমকল বাহিনী

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু  

পাথরঘাটায় ২ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস 

হাইকোর্টের আদেশে পাইকগাছার মধুমিতা পার্কের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ হলেও হয়নি আ.লীগ কার্যালয় 

কালকিনিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে ভবন নির্মান

শেরপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, ৭ পুলিশ সহ আহত অর্ধশত, ২০ নেতাকর্মী আটক